এক্সপ্লোর

Bankura News: পানীয় জলের কলে নেই একফোঁটা জল, দাবদাহের মাঝেই বাঁকুড়ায় জলসঙ্কট

Bankura Water Crisis: সারি দিয়ে রাখা জলের বালতি, এদিকে পুরসভার পানীয় জলের কলে নেই একফোঁটা জল, প্রতি গরমেই বাঁকুড়ায় দেখা মেলে জলকষ্টের এই চেনা ছবির।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রখর দাবদাহে শুকিয়ে গেছে দ্বারকেশ্বর নদ। সঙ্কট মোকাবিলায় মুকুটমণিপুরে কংসাবতী জলাধার থেকে ক্যানেলের সাহায্যে ছাড়া হল জল। বাঁকুড়া (Bankura) পুরসভার দাবি,  দ্বারকেশ্বরের জলস্তর (Water Level) বৃদ্ধি পাওয়ায় মিটবে পানীয় জলের সমস্যা।

কী পরিস্থিতি? 

সারি দিয়ে রাখা জলের বালতি, এদিকে পুরসভার পানীয় জলের কলে নেই একফোঁটা জল, প্রতি গরমেই বাঁকুড়ায় দেখা মেলে জলকষ্টের এই চেনা ছবির। এই জলকষ্টের সমস্যার সমাধানেই এবার তৎপর হল বাঁকুড়া পুরসভা। এপ্রিলের গোড়া থেকেই তীব্র গরম ও প্রবল রোদে তলানিতে দারকেশ্বরের নদের জলস্তর। 

ধূ ধূ বালির স্তূপের গভীর থেকে জল তুলে সরবরাহ করতে গিয়ে রীতিমত ঘাম ছুটে যায় পুর কর্মীদের।  এই পরিস্থিতিতে শহরের ওই অংশে জল সরবরাহ নিয়মিত রাখা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুর কর্তৃপক্ষের কাছে। পুরসভা সূত্রে খবর, প্রচন্ড গরমে শুকিয়ে খটখটে বাঁকুড়া, নেমে গেছে দ্বারকেশ্বরের জলস্তর। প্রচন্ড গরমে ঘরে ঘরে শুরু হয় পানীয় জলের জন্য হাহাকার।      

আরও পড়ুন, ‘এবার জনতার কাছে যাওয়ার সময় হয়েছে’, ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর?

এই পরিস্থিতিতে শহরের ওই অংশে জল সরবরাহ নিয়মিত রাখা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুর কর্তৃপক্ষের কাছে।  মুকুটমনিপুর জলাধার থেকে জল ছেড়ে তা দ্বারকেশ্বর নদে ফেলার জন্য চিঠি দেওয়া হয় কংসাবতী সেচ দফতরে। সেই মোতাবেক গতকাল জল ছাড়ে মুকুটমনিপুর জলাধার। সেচ দফতরের রাইট ব্যাঙ্ক মেইন ক্যানেলের মাধ্যমে সেই জল চলে আসে বাঁকুড়া শহরের অদূরে থাকা সিধা গ্রামে। সেখান থেকে জল একটি উপনদীর মাধ্যমে এনে ফেলা হয় দারকেশ্বর নদের গর্ভে। গতকাল সন্ধ্যেয় সেই জল দারকেশ্বরের গর্ভ দিয়ে বইতে শুরু করে। ফের পাম্পগুলির গোড়ায় জল জমে। এর ফলে আপাতত বাঁকুড়া শহরে জল সঙ্কট হওয়ার আর আশঙ্কা নেই বলেই মনে করছে পুর কর্তৃপক্ষ।

বাঁকুড়ার বাসিন্দা প্রদীপ মাল বলেন, "শুনেছি কংসাবতী থেকে জল এসেছে। ফলে কিছুটা সমস্যার সমাধান হয়েছে।" অন্যদিকে, বাঁকুড়ার বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, "কংসাবতী থেকে জল নেওয়া মানে তৃণমূল সরকারের ব্যর্থতা। ২০১৬-১৭ পাইপলাইনের মাধ্যমে দুর্গাপুর ডিভিসি থেকে জল আনা শুরু হয়। তারপরেও কেন কংসাবতী থেকে জল আনতে হল?" বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, "গরমে নদীর জল শুকিয়ে গেছে। দ্বারকেশ্বরের জলস্তর নেমে গেছিল। তাই কংসাবতী থেকে জল এনেছি। আগাম সতর্কতায় এটা করেছি। এখান থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে জল সব জায়গায় সরবরাহ করা হবে।" 

 

 

 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget