এক্সপ্লোর

Bankura News: ২৫ বছর ধরে লাগাতার অত্যাচার, রাগ মেটাতে গিয়েছিলেন স্ত্রী, খুনের দায় চাপল মাথায়

Crime News: পেশায় মোটর মেক্যানিক সিন্টু আদকের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয় শ্যামদাসপুরের বাসিন্দা রীতা আদকের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মত্ত অবস্থায় বাড়ি ফিরে চলত অত্যাচার। দিনে দিনে বাড়ছিল অত্যাচারের মাত্র। সহ্যের সীমা ছাড়ানোয় শেষ মেশ স্বামীর ঘর ছেড়েছিলেন। কিন্তু তার পরও নিস্তার মেলেনি বাপের বাড়িতে এসে তাণ্ডব চালান স্বামী। তাতেই চরম পদক্ষেপ করলেন স্ত্রী (Bankura News)। গাছে বেঁধে স্বামীকে মেরে রাগ মেটাতে যান। তাতেই মারাত্মক পরিণতি হল। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী (Crime News)। 

সিন্টু আদকের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয় রীতা আদকের

বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর থানার অন্তর্গত শ্যামদাসপুর গ্রামের ঘটনা। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় মোটর মেক্যানিক সিন্টু আদকের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয় শ্যামদাসপুরের বাসিন্দা রীতা আদকের। বিয়ের পর থেকেই অত্যাচারিত হতেন রীতা। শেষ মেশ বছর ছয়েক আগে স্বামীর ঘর ছাড়েন তিনি। তিন মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন।

দিনপাত করতে কম ঝক্কি পোহাতে হয়নি না রীতাকে। বিড়ি বেঁধে সংসার চালান তিনি। তিন মেয়ের বিয়েও দেন একার চেষ্টায়। তার পরও মতি ফেরেনি স্বামীর। অভিযোগ, মাঝে মধ্যেই রীতার বাপের বাড়িতে হাজির হতেন সিন্টু। ভাঙচুর চালাতেন, অত্যাচার চালাতেন বাকিদের উপর। শুক্রবারও রীতার বাপের বাড়িতে হাজির হন সিন্টু। বাড়িতে ভাঙচুর, তাণ্ডব চালানোর পর রীতার পরিবারের লোকজনকে মারধর করেন।

আরও পড়ুন: TMC: তৃণমূল বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজের ফোন বাড়ির পুকুরে ফেলে দিয়ে বাড়ালেন জল্পনা

তাতে রীতাকে ডেকে আনেন তাঁর বাপের বাড়ির লোকেরা। পরিস্থিতি দেখে নিজেকে স্থির রাখতে পারেননি রীতা। স্বামী সিন্টুকে গাছে বেঁধে ফেলেন। তার পর মারধর করেন। এর পর নিজেই বাঁকুড়া সদর থানায় হাজির হন তিনি। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু রীতার দাবি, থানা থেকে বাপের বাড়ি ফিরে দেখেন, স্বামীর মৃত্যু হয়েছে।

ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন রীতা, খুনের অভিযোগ দায়ের হয়েছে

বিষয়টি জানতে পেরেই শ্যামদাসপুর গ্রামে রীতার বাপের বাড়িতে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। সিন্টুর মৃতদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে। এর পাশাপাশি রীতাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন রীতা। স্বামীকে খুনের অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget