এক্সপ্লোর

Baranagar TMC Leader Arrested: গ্রেফতার বরানগরের TMC নেতা শঙ্কর রাউত সহ ৪ জন, তোলাবাজি-মারধরের অভিযোগ

TMC Leader Arrested: তোলাবাজি ও মারধরের ঘটনায়, বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বরানগর : তোলাবাজি ও মারধরের ঘটনায়, বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামের দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বরানগরের এক এলাকায় একটি ঝামেলায় জড়িয়ে পড়েন ধৃত শঙ্কর রাউতের ৩ সহযোগী। অভিযোগ, সেখান থেকে তাদেরকে নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে, বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর রাউত। সেখানেই স্থানীয়দের বিক্ষোভের মুখে প়ড়ে তাঁর গাড়ি। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আজ সকালে তাদের গ্রেফতার করা হয়। 

দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ 

গত ১৩ ফেব্রুয়ারি, বরানগরে, এক ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে জেল খেটেছিলেন শঙ্কর রাউতের ঘনিষ্ঠ অনুগামী অর্পণ দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়, বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের নামে এর আগে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। শুধু শঙ্কর ঘোষ একা নন, তাঁর সঙ্গীদের বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনও ধরনের বেআইনি কাজ, দুর্নীতি বরদাস্ত করা হবে না। কাটমানি, সিন্ডিকেট রাজ-সহ অন্যান্য যাবতীয় অনৈতিক কাজে যে বা যারা যুক্ত থাকবে, সে যত বড় প্রভাবশালীই হোক না কেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ধরপাকড় চলছে। তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল বরানগরের শঙ্কর রাউত এবং তাঁর তিন সঙ্গীর। জানা যাচ্ছে, বরানগরের বনহুগলি এলাকায় একটি নিষিদ্ধ পল্লী রয়েছে। সেখানে শুক্রবার রাতে একটি ঝামেলা হয়, তোলাবাজি করা হয় বলে অভিযোগ। সেই ঝামেলায় জড়িয়ে পড়ে শঙ্কর রাউতের ২-৪ জন সঙ্গী। জানা যাচ্ছে, সেখানে আসেন তৃণমূল নেতা শঙ্কর রাউত এবং অভিযুক্ত ৩-৪ জনকে পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। এরপরই তুমুল বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কীভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে হাসপাতালে গেলেন সকলে, তা নিয়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা। পরে বরাননগর থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে শঙ্কর রাউত-সহ মোট ৪ জনকে প্রথমে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয় মারধর এবং তোলাবাজির অভিযোগে। আজ তাদের আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget