এক্সপ্লোর

West Bengal News: দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ

West Bengal Government: বেআইনি নির্মাণ, পুর নিয়োগ দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি - ক্ষমতায় আসার পর থেকেই এসবের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপির সরকার।

সৌভিক মজুমদার, কলকাতা : রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনও মতেই কোনও রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের রেয়াত করা হবে না, তা সে যেই হোক না কেন। আর সরকারের এই অ্যাকশন মোড থেকে আশাবাদী রাজ্যের সাধারণ মানুষ। রাজ্য়ে ক্ষমতায় এসে একের পর এক দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে বিজেপির সরকার। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু থেকে প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিন্হা বিশ্বাসকে। তৈরি হয়েছে তদন্ত কমিশন। আর একের পর এক এসব পদক্ষেপে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা পরিষ্কার।           

বাংলাদেশি স্লোগান দেওয়া যাবে না, বিল এনে আইন করে বন্ধ করতে হবে : তাপস রায় 

বেআইনি নির্মাণ, পুর নিয়োগ দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি - ক্ষমতায় আসার পর থেকেই এসবের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপির সরকার। ৯ মে শপথ নিয়েছে এ রাজ্য়ের প্রথম বিজেপি সরকার। তারপর থেকেই গত দু'সপ্তাহে পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির তরফে শুরু হয়েছে ক্র্য়াকডাউন। কলকাতা থেকে জেলা - ধরা পড়ছে প্রাক্তন শাসক দলের একের পর নেতা।             

'আমি মানিকতলা বাজারে মাছ কাটব, পাশে আঁশ ছাড়াবে অভিষেক', বিস্ফোরক বিজেপি বিধায়ক তাপস রায় 

ইতিমধ্য়ে পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED গ্রেফতার করেছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। তোলাবাজির মামলায় সোনা পাপ্পু এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ সদ্য় প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিন্হা বিশ্বাসকেও গ্রেফতার করেছে ED. কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষ, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান পাচু রায় এবং ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগের তদন্তে কমিশনও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্যসচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র IPS অফিসার কে জয়রামনকে। 

একের পর এক এসব কঠোর পদক্ষেপেই বার্তা পরিষ্কার বেআইনি কাজ বরদাস্ত নয়। দুর্নীতি করা চলবে না। গত দু'সপ্তাহে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের পদক্ষেপ আশা জাগিয়েছে অনেকের মনেই। বিশেষ করে সেই মানুষগুলোর মনে, যারা নানারকম দুর্নীতির শিকার। শেষ অবধি কি দুর্নীতির রাঘববোয়ালদের ধরতে পারবে কেন্দ্রীয় এজেন্সি? সময়ই তা বলবে।                   

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Advertisement

ভিডিও

Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget