এক্সপ্লোর

Kalipuja 2024: 'মন্দির ছেড়ে যেও না মা', শিকলে বাঁধা থাকে কালীপ্রতিমা, ২১ ভোগে হয় পুজো

Bardhaman Kalipuja 2024: তালপাতার ছাউনি দিয়ে প্রথমে গড়া হয়েছিল মণ্ডপ। পরে ধীরে ধীরে পাকা মন্দির তৈরি হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশিম বর্ধমান: বাংলায় কালীপুজোর ইতিহাস বহু প্রাচীন। এক এক এলাকায় কালী-মাহাত্ম্য এক এক রকমের। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। এই পুজোকে কোথাও দীপান্বিতা কালীপুজোও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও এই কালীপুজোর রাত পরিচিত। দুর্গাপুরের অন্ডালের ধান্ডাডিহিতে প্রায় আড়াইশো বছর ধরে এখনও জাঁকজমক করে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন মা কালী। 

ব্রিটিশ আমলে বর্গী হামলা থেকে বাঁচতে শুরু হয়েছিল মায়ের আরাধনা, শতাধিক বছর ধরে পুজোর সময় শিকল দিয়ে বাঁধা থাকে মায়ের মূর্তি এমনটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে বর্গী হামলা আটকাতে এই ধান্দাডিহি গ্রাম থেকে উঠে এসে কয়েকজন বসতি গড়ে তোলে পার্শ্ববর্তী একটি জায়গায়। পরে সেখানে আস্তে আস্তে অধিকাংশ মানুষজনই চলে আসে এবং সেখানে মা কালীর আরাধনা শুরু হয়। 

তালপাতার ছাউনি দিয়ে প্রথমে গড়া হয়েছিল মণ্ডপ। পরে ধীরে ধীরে পাকা মন্দির তৈরি হয়। ২১ কেজি চাল ও ২১ রকম সবজি দিয়ে হয় মায়ের ভোগ সেই প্রথা চলে আসছে শতাধিক বছর ধরে। 

এই মা কালীর একটি বিশেষত্ব হচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখা হয় মায়ের মূর্তি, যাতে মন্দির থেকে বেরিয়ে না যায় মা, এই বিশ্বাসে। এমনটাই হয়ে আসছে কয়েকশো বছর ধরে বলে জানালেন যে পরিবার এই পুজো শুরু করেছিল সেই ভট্টাচার্য পরিবারের তপন ভট্টাচার্য ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যরা। আগে বর্ধমানের রাজার লোকজন আসতেন এই পুজো দেখভাল করার জন্য। এখন অবশ্য খরচের বহর বেড়ে যাওয়ায় ভট্টাচার্য পরিবার থেকে পুজোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরো গ্রামের ষোলআনা কমিটিকে। এখন পুরো গ্রামই পরিচালনা করে এই পুজোর। 

 

এবছর অমাবস্যা তিথি কখন? 

৩১ অক্টোবর হবে কালীপুজো। পঞ্জিকা মতে, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে পড়বে, পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget