এক্সপ্লোর

Bardhaman News: চুরি গিয়েছে পাইপলাইনের ভাল্‌ভ, জলে ভাসল বর্ধমান মেডিক্যাল কলেজ

Bardhaman News: হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কি না পরীক্ষা করে দেখা হচ্ছিল। কিন্তু পাইপলাইনে জল ছাড়তেই হুড়মুড় করে জল ঢুকে পড়ে হাসপাতালে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: রোগী ভর্তি রয়েছে ওয়ার্ডে। রোগীর ভিড় বহির্বিভাগেও। তার মধ্যেই দায়িত্বজ্ঞানহীনতার চরম নিদর্শন মিলল বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Burdwan Medical College and Hospital)। ব্যস্ত সময়ে পাইপলাইন থেকে জল বেরিয়ে ভরে গেল গোটা হাসপাতাল। ওয়ার্ড, বহির্বিভাগ এমনকি নতুন ভবনের বিভিন্ন ওয়ার্ডও জলমগ্ন (Hospital Waterlogged) হয়ে উঠল।

শুক্রবার একেবারে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কি না পরীক্ষা করে দেখা হচ্ছিল। কিন্তু পাইপলাইনে জল ছাড়তেই হুড়মুড় করে জল ঢুকে পড়ে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থার সংঙ্গে যুক্ত পাইপলাইনের একাধিক ভাল্‌ভ অনেক আগেই চুরি গিয়েছে। কর্তৃপক্ষের তা জানা ছিল না। তাতেই বিপত্তি ঘটে। জল থইথই অবস্থা হয় গোটা হাসপাতালের।

এই বিপত্তির ফলে এ দিন অর্থপেডিক, বহির্বিভাগ এবং নতুন ভবনের একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে। নিরাপত্তার কারমে বন্ধ করে দেয়া হয় লিফ্‌ট। তার জেরে বিশৃঙ্খলা দেখা দেয় সর্বত্র। ভাল্‌ভ চুরি যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের চোখে পড়েনি কেন, কেনই বা পরীক্ষার আগে সব কিছু খতিয়ে দেখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Corona Cases: ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, উদ্বেগ বাড়িয়ে প্রকাশিত রিপোর্ট

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন চিকিৎসার প্রয়জনে হাসপাতালে ভিড় করেন কাতারে কাতারে মানুষ। তার উপর করোনার প্রকোপ নেমে এসেছে। তাতেও হাসপাতালের তরফে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। হাসপাতালের নিরাপত্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। রয়েছেন কয়েকশো নিরাপত্তা কর্মীও। তাতেও ভাল্‌ভ চুরির বিষয়টিী ধরা পড়ল না কেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

ভাল্‌ভ চুরি যাওরা কথা স্বীকার করে নিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ। তিনি বলেন, ভাল্‌ভ চুরি যাওয়াতেই সাময়িক বিপত্তি ঘটে। দ্রুত তার মোকাবিলা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’ নিরাপত্তার গাফিলতি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget