এক্সপ্লোর

D Bapi Biryani: কেস ডায়েরি জমা দিল না পুলিশ, জামিন পেলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার

Barrackpore Biryani: জামিনে মুক্তি পেয়ে এবার ভিডিও সামনে এনে নিজেকে নির্দোষ দাবি করলেন তৃণমূল নেতা ও D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জামিন মিলতেই CC ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। বাড়িওয়ালার দাবিমতো টাকা না দেওয়াতেই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। ঘর ছাড়তে বলায় অনির্বাণই ৩ লক্ষ টাকা চেয়েছিলেন। পাল্টা অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা।

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি বাড়িওয়ালাকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার ভিডিও সামনে এনে নিজেকে নির্দোষ দাবি করলেন তৃণমূল নেতা ও D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তাঁর দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কালো জামা পরা এক ব্যক্তিকে দোকান থেকে বার করে দিচ্ছেন অনির্বাণ।

তারপরই আচমকা ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন তৃণমূল নেতাকে। পাল্টা ধাক্কা দেন অনির্বাণ। এরপর নিরাপত্তারক্ষী এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। D বাপি বিরিয়ানির কর্ণধারের দাবি, কালো জামা পরা ওই ব্যক্তিই বাড়িওয়ালা। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ, ১১ মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না। ঘর খালি করতে বলায় মারধর ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেন অনির্বাণ।

বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ। জামিন পাওয়ার পর এবার বাড়িওয়ালার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুললেন তৃণমূল নেতা। তিনি বলেন, 'আমার থেকে দেড় লাখ টাকা চেয়েছে দিইনি বলে হামলা করেছে। ভিডিও দেখুন ওকে কেউ মারেনি। ওই উল্টে আমাকে ধাক্কা দিয়েছে। আমার নিরাপত্তারক্ষী সরিয়েছে। মারধর কেউ করেনি।' 

গুদামঘরের মালিক ও অভিযোগকারী বিশ্বজিৎ দত্ত বলেন, 'ও ঘর খালি করছিল না। এখনও ইলেকট্রিক বিল দেয়নি। উল্টে আমার থেকে ৩ লক্ষ টাকা চেয়েছিল।' দোকানে ঢুকে হুমকি দেওয়ার এই ভিডিও-ও সামনে এনেছেন উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনির্বাণ দাস। 

বাড়িওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও D বাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসকে বুধবার গ্রেফতার করে মধ্যমগ্রাম থানা। কিন্তু কেস ডায়েরি জমা দেয়নি পুলিশ। উদ্ধার করতে পারেনি আগ্নেয়াস্ত্রও। যার জেরে বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে যান তৃণমূল নেতা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget