এক্সপ্লোর

Barrackpore Shootout : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের ২ দিন পর সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত দুই মোটরবাইক

প্রশ্ন উঠছে, নেপথ্যে বহিরাগত ভাড়াটে খুনি? কোন পথে পালাল দুষ্কৃতীরা? 

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ব্যারাকপুর (Barrackpore  )শ্যুটআউটকাণ্ডের ২ দিন পরও অধরা দুষ্কতীরা। শেষমেষ ওই হত্যাকারীদের ব্যবহার করা ২টি বাইককে চিহ্নিত করল পুলিশ। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা গিয়েছে দুই মোটরবাইককে। হাওড়া ব্রিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডানলপের দিকে গিয়েছিল ২ মোটরবাইক।

 ২ মোটরবাইকে ২ জন ছিলেন। এই ২ মোটরবাইকে চড়েই কি এসেছিল দুষ্কৃতীরা? তাহলে বাকি ২ জন কি আলাদা করে দলে যোগ দিয়েছিল? ডাকাতির অছিলায় পরিকল্পিত খুন? খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ভাবাচ্ছে হামলার ধরন। পুলিশকে বিভ্রান্ত করতেই কি ডাকাতির নাটক? খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, নেপথ্যে বহিরাগত ভাড়াটে খুনি? কোন পথে পালাল দুষ্কৃতীরা? 

বুধবারমাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! এক লহমায় শেষ ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সবাই। 

ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য়ের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ।  তিনি বললেন, ' ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ' 

অন্যদিকে, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন থিওরি দিলেন  সৌগত রায়। 'শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হলেই তরুণরা কর্মহীন হয়ে অপরাধের দিকে ধাবিত হয়। ব্যারাকপুর চটকল নির্ভর, কারখানা বন্ধ হলেই এসব হবে। অন্য জায়গায় তো এত অপরাধ হয় না। জুটমিলে উৎপাদন কমলেই এক শ্রেণির চাকরি যায়', দাবি দমদমের তৃণমূল সাংসদের। 

ইতিহাসের শহর ব্য়ারাকপুর। সেই ব্য়ারাকপুরেই জনবহুল এলাকায় সোনার দোকানে শ্য়ুটআউট। মাত্র ২৭ বছর বয়সে শেষ হয়ে যায় তরতাজা এক প্রাণ। সাম্প্রতিককালে একাধিক দুষ্কতী তাণ্ডবের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর শিল্পাঞ্চল। কখনও বিরিয়ানির দোকানে গুলি, কখনও কলেজ পড়ুয়া খুন, কখনও পাড়ার মধ্য়ে তৃণমূল কাউন্সিলরকে গুলি, কখনও আবার বিটি রোডের ওপর বিজেপি নেতা খুন। কমিশনারেট তৈরির পরেও বন্ধ হচ্ছে না দুষ্কৃতী-রাজ!

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget