এক্সপ্লোর

Baruipur Murder : বারুইপুুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার 'কিংপিন'? সঙ্গে এক মহিলাও? কী কারণে খুন?

রাতে, বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজন মণ্ডলকে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

রঞ্জিত সাউ, কলকাতা : বারুইপুুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত সুজন মণ্ডল-সহ গ্রেফতার ৪। গতকাল রাতে, বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজন মণ্ডলকে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

গতকাল নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল বারুইপুর থানায়। অভিযুক্তদের নামের তালিকা জমা দেওয়া হয়েছিল থানায়। নিহতের পরিবার-সহ বিজেপিরও একাংশের অভিযোগ ছিল, তৃণমূলের সঙ্গে খুনের চক্রান্ত করেন বিজেপিরই পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল। বিজেপি কর্মী খুনের নেপথ্যে কার কী ভূমিকা, তা খতিয়ে দেখছে পুলিশ।

তৃণমূলের অন্দরে শিবির বদলের হিড়িকের মধ্য়েই বারুইপুরের হাড়দহে নৃশংসভাবে খুন হতে হয়েছে বিজেপি কর্মীকে।  অভিযুক্ত বিজেপিরই নেতা। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর সামনেই তাঁকে মেরে ফেলা হয়। নিহত বিজেপি কর্মীর মেয়ে জানিয়েছেন, তাঁর বাবাকে প্রায় প্রাণে মারার হুমকি দেওয়া হত। কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে, ভাবতে পারছেন না তাঁরা।                                  
 
খুনে নাম জড়িয়েছে এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল-সহ কয়েকজনের। পরিবারের দাবি, তৃণমূলের নেতা কর্মীদের দলে নেওয়ার আপত্তি করেছিলেন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। তার জেরেই এই পরিণতি।                    

পরিবারের দাবি, রবিবার রাত ১০টা নাগাদ ফোন আসে বিজেপি কর্মী বাপি প্রামাণিককের কাছে। কাউকে বেধড়ক মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোন তিনি।  সঙ্গে যান স্ত্রীও। অভিযোগ, স্ত্রীয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীকে। সুজন মণ্ডলের বাড়ির কাছেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি প্রামাণিক। পরিবারের দাবি, তৃণমূলের অত্য়াচারে ১৮ বছর ঘরছাড়া ছিলেন তিনি।  ৪ মে বিজেপি ক্ষমতায় আসার পর এলাকায় ফেরেন। এরপর, যাদের অত্যাচারে ঘরছাড়া, তারাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন, এতেই আপত্তি জানিয়েছিলেন  বিজেপি কর্মী বাপি প্রামাণিক। তার জেরেই খুন, বলছে পরিবার। এবার সত্যিটা কী বেরোবে ? বলবে সময় ।  

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget