Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
CM Suvendu On Baruipur Minior Murder Case Victim House: বারুইপুরকাণ্ডে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি। কাল নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি। পরিবারের সকলের নিরপত্তার জন্য বসানো হচ্ছে পুলিশ পিকেটিং। সংস্কার করা হচ্ছে বাড়িও। কাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা। কথা বলবেন পরিবারের সঙ্গে।
আরও পড়ুন, "কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"
প্রভাস মণ্ডলের বিকৃত কাম, আর সেই লালসারই শিকার হতে হয়েছে বারুইপুরের নাবালিকাকে। এমনটাই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় ক্লাস সিক্সের ছাত্রীকে।নাবালিকাকে নারকীয় নির্যাতনের সঙ্গী হয় বাকি ৩ অভিযুক্ত দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লা।
পুলিশ সূত্রে দাবি, বারুইপুরের নির্যাতিতা স্থানীয় বাসিন্দা প্রভাস মণ্ডল ও বাকি অভিযুক্তদের চিনতে পেরে যাওয়ায়, নাবালিকার শ্বাসরোধের পর বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় পুকুরে।এলাকার CC ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে,নাবালিকাকে যখন শেষবার রাস্তায় হাঁটতে দেখা যায়, তখন তাঁর পাশেই হাঁটছিল মূল কালপ্রিট প্রভাস মণ্ডল।এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লাকে। পুলিশ সূত্রে খবর, নারকীয় ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে টানা জেরা করা হচ্ছে ধৃতদের।বারুইপুর এনকাউন্টারের তদন্তভার নিয়েছে CID. সূত্রের খবর, প্রভাস মণ্ডলকে যেখানে গুলি করা হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল।
এদিকে, বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি করা হচ্ছে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির কাজ। শুক্রবার পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বারুই।প্রেসিডেন্সি রেঞ্জ IG কঙ্করপ্রসাদ বারুই বলেন, জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হল না হল, দেখতে এলাম। ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপ থাকবে অফিশিয়াল সেট আপ। OC-র চেম্বার থেকে শুরু করে IO-র রুম, সব নীচে থাকবে। উপরে যে সেকেন্ড ফ্লোর, ওটাতে আমরা ব্যারাক করছি। নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে।'সূর্যপুরের ফাঁড়ি পরিদর্শনের আগে নির্যাতিতার বাড়িতেও যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। শুক্রবার, সিসি ক্যামেরা বসানো হয় নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে।
প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী।নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।শনিবার বেলা ১২টা নাগাদ সূর্যপুরের পুলিশ আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live





















