এক্সপ্লোর

District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

Dhupguri News: সাতসকালে স্ত্রী-কে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন অভিযুক্ত স্বামী, তারপরে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর

রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্য পুরুষের, সন্দেহের বশেই স্ত্রীকে ছুরি দিয়ে খুন করলেন স্বামী! তারপরে থানায় গিয়ে আত্মপ্রকাশ করলেন স্বামী। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। সাতসকালে স্ত্রী-কে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন অভিযুক্ত স্বামী, তারপরে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ওই ব্যক্তি স্ত্রীকে খুনের কথা স্বীকার করার পাশাপাশি জানান, এই ঘটনা ঘটানোর পরে তিনি নিজেও কীটনাশক খেয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকেও চিকিৎসার আওতায় আনা হয়েছে।

স্ত্রীকে ছুরি দিয়ে খুন, বাধা দিতে এলে মা-কেও আঘাত! 

স্থানীয় সূত্রে খবর, বারঘরিয়ার বাসিন্দা জাহাঙ্গীর ওরফে রুবেল এদিন সকালে হঠাৎ, স্ত্রী রিয়া পারভীনের উপর ছুরি নিয়ে হামলা চালান, এমনটাই অভিযোগ। সেই সময় জাহাঙ্গীরের মা শৌচালয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান গোটা ঘটনাটা। বিপদ বুঝে তিনি ছেলেকে আটকানোর চেষ্টা করলে, তাঁকেও ছুরি দিয়ে পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপরই ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর। থানায় গিয়ে তিনি জানান, স্ত্রীকে খুন করার পর নিজেও ঘাস মারার কীটনাশক খেয়েছেন। এরপরেই থানার বারান্দায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অবস্থাতেই পড়ে থাকা জাহাঙ্গীরকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে রয়েছেন তাঁর মা-ও, পায়ে আঘাত লেগেছে তাঁর। তাঁরও চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির স্ত্রী রিয়া পারভীনের মৃত্যু হয়েছে। অভিযুক্তের দাবি, স্ত্রীর সঙ্গে তাঁর জামাইবাবুর অবৈধ সম্পর্ক ছিল। সেই সন্দেহেই এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশকে জানান তিনি, তাঁদের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

বরানগরে গৃহবধুর মৃত্যু ঘিরে ধুন্ধুমার

অন্যদিকে, বরানগরে গৃহবধুর মৃত্যু ঘিরে ধুন্ধুমারকাণ্ড। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় বাসিন্দা মানস দাসের স্ত্রী আত্মহত্যা করেছেন, এই খবর পেয়ে ছুটে আসেন তাঁরা। গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এরপর বাড়ি থেকে শাশুড়ি ও গৃহবধূর স্বামীকে আটক করে নিয়ে যাবার সময় এলাকার মানুষ তাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় l পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গিয়েছে, রিয়া পাল, বছর ৩২- এর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর শ্বশুরবাড়ি থেকে। এই রিয়া পালই মানস দাসের স্ত্রী। এই ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন এলাকাবাসী। মৃতার বর এবং শাশুড়িকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

 

আরও পড়ুন: Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
Advertisement

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget