Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের
Police SIT On Baruipur Violence: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল বারুইপুর। মৃতদেহ রাস্তায় ফেলে চলল বিক্ষোভ, এবার এসআইটি গঠন করে তদন্তে নাম পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় আজ উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতালে ভর্তি আহত ১ পুলিশ কর্মী। এই ঘটনার পরেই, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এবার বারুইপুরের ঘটনার তদন্তে নেমে, অ্যাডিশনাল SP-র নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন করেছে বারুইপুর জেলা পুলিশ।
আরও পড়ুন, 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রবিবার অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রাস্তায় মৃতদেহ রেখে, গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলল টানা বিক্ষোভ। ক্ষোভ সামলাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। নিহতের পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষ্যে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। অভিযোগ, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
অন্যদিকে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে,ক্লাস সিক্সের এই ছাত্রীর সঙ্গে এলাকারই কয়েকজন যুবককে দেখতে পান নাবালিকার পরিবার ও স্থানীয়রা। একজনকে ধরেও ফেলেন। অভিযোগ, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। মৃত নাবালিকার আত্মীয় বলেন, 'ফুটেজটা সারারাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়ল আমাদেরই গ্রামের পাশে পাশবিকভাবে সারারাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টারমাইন্ড ছিল পরেশ এবং তার যে সাঙ্গোপাঙ্গ ছিল, তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, দিবাকর আরও দুটো নাম উঠে আসছে। রাজু এবং রাজা এবং ছোটু।'
রবিবার সকালে একটি পুকুর থেকে বস্তাবন্দি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। কাঠের গুড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা।জ্বালানো হয় টায়ার। অভিযোগ, এরইমধ্যে এলাকা থেকেই আরেক অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপিটুনি। ক্ষোভ এমন পর্যায় পৌঁছয় যে, ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। আহত হন একাধিক পুলিশকর্মী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পৌঁছন প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বাড়ুইও। ফোনে তাঁর সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Before You Go
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda






















