এক্সপ্লোর

Basanti Puja 2024 : আজ মহাষ্টমী, বাঁকুড়ার মোহনানন্দ আশ্রমে বাসন্তী-দুর্গার কুমারীরূপে পূজিতা ৮ বছরের কন্যা

Bankura News : দেবতাদের প্রার্থনায় সাড়া দিযে় কুমারীরূপে কোলাসুরকে বধ করেন মহামায়া। এরপর থেকেই মর্ত্যে কুমারী পুজো প্রচলন হয়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাসন্তী পুজো আজ, মঙ্গলবার। এই পুজোই আদি দুর্গাপুজো। রাজা সুরথ যখন সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছেন, তখনই এক ঋষির কাছে তিনি শোনেন দেবী মহামায়ার মাহাত্ম্য। বসন্ত কালের শুক্ল পক্ষে রাজা সুরথ মহামায়ার পুজো শুরু করেছিলেন। সেই জন্যই এ পুজোর নাম বাসন্তী পুজো। বাসন্তী পুজোর আজ মহাষ্টমী। এদিন মহাপুজো হয় মায়ের। একেবারে দুর্গাপুজোর মতোই আয়োজন। এই অষ্টমী তিথিতে অনেক জায়গায় দেবী পূজিতা মা-অন্নপূর্ণা রূপেও। এদিন বাঁকুড়ায় মোহনানন্দ আশ্রমে মহা ধূমধাম করে বাসন্তী পুজো হয় । 

 দীর্ঘ ধারাবাহিকতা মেনে শাস্ত্র মতে, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঁকুড়া শহরের প্রতাপবাগানের শ্রী শ্রী মোহনানন্দ আশ্রমের বাসন্তী পূজায় মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো। মঙ্গলবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন বাঁকুড়া শহরের প্রতাপবাগানেরই আট বছর বয়সী, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা গোস্বামী। আরাধ্যার বাবা সন্দীপ গোস্বামী, মা প্রণতী গোস্বামী দু'জনই শিক্ষকতা করেন। 

   শাস্ত্র বলে, কুমারী পুজোর সূচনার পিছনে রয়েছে একটি গল্প। কোলাসুরকে বধ করে অশুভের নাশ করেছিলেন ময়ামাহা।  পুরাণে কথিত আছে, কোলাসুর এক মহা দোর্দণ্ডপ্রতাপ অসুর। এক সময় সে স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়।   বিপন্ন দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। তিনি দেবতাদের প্রার্থনায় সাড়া দিযে় পুনর্জন্ম নেন।  কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পুজো প্রচলন হয়।

 শ্রী শ্রী মোহনানন্দ আশ্রম সূত্রে জানানো হয়েছে, ১৯৮২ সালে এই আশ্রমে বাসন্তী পুজো শুরু হয়। সেই সময় থেকে এখানে কুমারী পুজো হয়ে আসছে।  এদিন সকালে ঢাকের বাদ্য সহযোগে ফুল-মালায় সাজিয়ে কুমারীকে আশ্রমে আনা হয়। পরে তাঁকে সিংহাসনে বসিয়ে শুরু হয় পূজপাঠ।   এবার 'কুমারী' রূপে পূজিতা ছোট্ট আরাধ্যা।  আরাধ্যা গোস্বামীর বাবা সন্দীপ গোস্বামী, মা প্রণতী গোস্বামী জানালেন, মেয়ে কুমারী রূপে পূজিতা, তাই তাঁরা খুবই খুশি। পরপর তিন বছর মেয়ে এই আশ্রমে বাসন্তী-কুমারী হিসেবে পূজিতা হয়ে আসছে।  শ্রী শ্রী মোহনানন্দ আশ্রমের মহারাজ দীনেশানন্দ ব্রহ্মচারী জানালেন, কুমারী হলেন দেবী দুর্গার জ্যান্ত প্রতিমূর্তি। 

মঙ্গলবার বিকেল ৪.২৮ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। ১৭ এপ্রিল মহানবমী। সেদিন পড়ছে রামনবমী। রামনবমীর তিথি রয়েছে বিকেল ৫.৩৮ অবধি। 

আরও পড়ুন :

ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget