এক্সপ্লোর

Awas Yojana : আবাস যোজনার ঘর মেলেনি ! বাসন্তীতে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ

Basanti : শাসকদলের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আক্রমণ করতে ছাড়েনি বিজেপি

শান্তনু নস্কর ও সমীরণ পাল, বাসন্তী : আবাস যোজনার (Awas Yojana) ঘর না পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল বিধায়ককে (TMC MLA) ঘিরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। শাসকদলের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও।

আবাস যোজনা নিয়ে দুর্নীতি, বঞ্চনা ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে এখন দিকে দিকে বিক্ষোভ-উত্তেজনা। বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল। এই আবহেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ায় সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা।

পালনি সর্দার নামে বাসন্তীর এক বাসিন্দা বলেন, যাদের ঘর আছে, জমি জায়গা আছে, তাদের দিয়েছে। বাইরে থেকে চলে যাচ্ছে। কেউ দেখে না। আদিবাসীর নাম করে ঘর আসছে, সব লুটেপুটে খাচ্ছে। আমরা কী করেছি ?

সম্প্রতি বাসন্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। অভিযোগ, বাসন্তী ব্লকের বিভিন্ন এলাকায় যেসব মানুষের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের সিংহভাগেরই তালিকায় নাম নেই। আবার কারও অভিযোগ, ঘর পাওয়ার তালিকায় পরিবারের সদস্যের নাম থাকলেও, তার টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে অন্যকে ! এপ্রসঙ্গে মামনি সর্দার নামে বাসন্তীর এক বাসিন্দা বলেন, ২০১৮ সালে শ্বশুরের নামে ঘর এসেছিল, দেয়নি। অন্য লোককে দিয়ে দিয়েছে। যারা টাকা দিতে পারছে, ২০-৩০ হাজার টাকা ঘুষ দিতে পারছে, তাদের দিচ্ছে। আমরা তো দিতে পারছি না।

এই পরিস্থিতিতে এদিন বাসন্তীর বিডিও-র কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীর একাংশ। সেইসময়ই তাঁদের সামনে পড়ে যান বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। আর তখনই ক্ষোভ উগড়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসী।

যদিও বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেছেন, আবাসের ঘর যাদের নাম ওঠেনি, রাজ্য সরকার শীঘ্রই তাদের অন্তর্ভুক্ত করার জন্য আবার কর্মসূচি গ্রহণ করবে। যদি কারও নাম থাকে, তাহলে বাতিল হবে। ৫০ শতাংশ নাম বাতিল হবে।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতে। সোমবার ছিল উত্তর ২৪ পরগনার নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের বউভাত। এদিন সকালেই গ্রামজুড়ে লাগানো হয় এই সব পোস্টার। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, যে সমস্ত মানুষ পঞ্চায়েত প্রধানের নামে পোস্টার মেরেছে তাঁরা সঠিক কাজ করেছেন। কারণ নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন তার প্রমাণ রয়েছে।

দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী উমা দাস বলেন, সম্মানহানি করার জন্য বিরোধীরা চক্রান্ত করে এই পোস্টার মেরেছে।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী নিলুপদ দাস বলেন, এক ছেলে চাকরি করে, অন্য ছেলে বেসরকারি কোম্পানিতে কাজ করে। তাই ছেলের বিয়ের অনুষ্ঠানে কোনও দুর্নীতি করে টাকা নেওয়ার প্রয়োজন হয় না।

সব মিলিয়ে, পঞ্চায়েত ভোটের আগে আবাস-দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজনীতি।

আরও পড়ুন ; দোতলা বাড়ি রয়েছে, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত প্রধানের শাশুড়ির নাম!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সেই সরকারি বাস চালকের বাড়িতে এবার মিলল বিপুল টাকা, সঙ্গে টাকা গোনার মেশিনও
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget