এক্সপ্লোর

Sudip Banerjee: 'নামের পিছনে ম্যান থাকলেই মানুষ নয়, ডোবারম্যান তো কুকুরই', ফের আক্রমণ সুদীপের

Tapas Roy: শুক্রবারই তাপস রায় বলেছিলেন, 'আমরা ডোবারম্যান, আমরা গ্রেট ডেন, শত্রু দেখলে তেড়ে যাই। সতর্ক করি, আমরা সাদা হাতি নই। অনুৎপাদক।'

কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বারবার, লাগাতার। ক্রমেই বেড়ে চলেছে তৃণমূলের দুই হেভিওয়েট নেতার তরজা। সুদীপের কটাক্ষের পাল্টা জবাব তাপসের। আবার সেদিনই তাপসকে ফের আক্রমণ সুদীপের। 

শুক্রবার তাপস রায়ের আক্রমণের জবাবে ফের মুখ খুললেন সুদীপ বন্দ্য়োপ্যাধায়। তিনি বলেন, 'নামের পিছনে ম্যান থাকলেই মানুষ নয়, ডোবারম্যান তো কুকুরই'। 

লাগাতার আক্রমণ:
দলেরই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত তিনদিন ধরে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন  তৃণমূল বিধায়ক তাপস রায়। বউবাজারের যে এলাকায় ফাটল ধরা পড়েছে সেখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর বউবাজার এলাকারই বাসিন্দা তাপস রায়। দুজনের মধ্যের দ্বন্দ্ব নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। এর আগে তাপস রায়ের আক্রমণের প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হাতি চলে বাজার...'। পরে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি ফের বলেন, 'হ্যাঁ, হাতি চলে বাজারটা আমি কালকেও বলেছিলাম। সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে... এসবে আমার মাথা ঘামানোর সময় নেই। হাতি চলছে।' গতকাল তিনি এটাও বলেছিলেন, 'যাঁর তাঁর কথার যে কোনও প্রতিক্রিয়া আমি দিই না। মমতা ব্যানার্জি আমাকে কিছু জানতে চাইলে, কিছু বলার নির্দেশ দিলে, আমি টিভিতে বলি। অন্য কোনও ব্যাপারকে আমি অত ধর্তব্যের মধ্যে ধরি না। '

তাপসের তোপ:
এর মধ্যেই শুক্রবার ঝাঁঝালো আক্রমণ করেন তাপস রায়। তিনি বলেন, 'আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই ! ' সেই সঙ্গে সুদীপকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই।' তাপসের দাবি, 'আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই।' সুদীপের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগও আনেন তাপস। সরাসরি বললেন 'আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না।' সেই সঙ্গে মোদির সঙ্গে উপহার চালাচালি নিয়ে করলেন অভিযোগ। তাপসের বিদ্রুপ, 'নরেন্দ্র মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে পাঠানো হয়েছে? মোদির উপহার দেওয়া কোটের কাপড় পরে পরের বৈঠকে গেলেন। মোদির জন্য আবার দুটি কোটের কাপড় উপহার নিয়ে গেলেন।' সেই সঙ্গে তাপস রায়ের প্রশ্ন, আড়াই বছর ধরে পার্লামেন্টের ভেতরে বাইরে সুদীপ  বিজেপির বিরুদ্ধে চুপ কেন? তিনি বলেন, ' যেখানে বিজেপি হাত ধুয়ে লেগে পড়েছে, ইডি-সিবিআই  ব্যবহার করছে,একটা কথা বলতে দেখেছেন?  সেই সময় যদি মোদি ভজনা হয়, কোট দেওয়া নেওয়া হয়, আমরা মেনে নিতে পারব না। রুজিরাকে হেনস্থার বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেছেন?'   

পাল্টা আক্রমণ সুদীপের:
শুক্রবারই পাল্টা আক্রমণ করেন সুদীপ। তিনি বলেন, 'ডোবারম্যানের শেষে ম্যান আছে বলে তো সেটা মানুষ হয়ে যায় না। ডোবারম্যান কুকুরই থাকে।' এদিনই মুখ খুলেছেন সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'দুর্বলরা বড়দের আক্রমণ করে।'

যতদিন যাচ্ছে, ততই বাড়ছে ফাটল। দূরত্ব কমবে? নাকি আরও বাড়বে সমস্যা? বলবে সময়। 

আরও পড়ুন: দ্রুত নিয়োগের দাবি, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-প্রাথমিক শিক্ষা পর্ষদকে গণচিঠি চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget