এক্সপ্লোর

Job Seekers: দ্রুত নিয়োগের দাবি, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-প্রাথমিক শিক্ষা পর্ষদকে গণচিঠি চাকরিপ্রার্থীদের

Job Seekers Letter: নিয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের গণচিঠি। দ্রুত নিয়োগে সরকারের আশ্বাসের দাবিতে আন্দোলনকারীদের গণচিঠি।

কলকাতা: দ্রুত নিয়োগ চেয়ে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-প্রাথমিক শিক্ষা পর্ষদকে গণচিঠি। নিয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের গণচিঠি। দ্রুত নিয়োগে সরকারের আশ্বাসের দাবিতে আন্দোলনকারীদের গণচিঠি। 

চাকরির দাবিতে গণচিঠি: বোধন থেকে বিসর্জন হয়ে লক্ষ্মীপুজোও শেষ। আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য। এখনও বজায় রয়েছে উৎসবের মেজাজ। সামনেই কালীপুজো। আলোর মালায় সাজবে শহর থেকে শহরতলি। কিন্তু আন্দোলনরত চাকরি প্রার্থীদের (Job Seekers Agitation) দুর্গতির শেষ নেই। উৎসবের শহরে  কান্নার রোল। কিন্তু, ওঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। গোটা রাজ্য ঝলমলে আলোয় আলোকিত হয়েছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করছেন। কিন্তু, আন্দোলনকারী এই চাকরিপ্রার্থীদের আরও একটা পুজো কেটেছে অনিশ্চয়তার অন্ধকারেই।

প্রশ্ন উঠছে, আর কতদিন? চাকরির জন্য আরও কতদিন এভাবেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় কাটাতে হবে? হকের চাকরির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে? কবে ঘুচবে বেকারত্বের জ্বালা? যত দিন যাচ্ছে তত জোরাল হচ্ছে এই প্রশ্ন। আর এই আবহে নিয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের গণচিঠি দিলেন। তাঁদের সাফ কথা, অন্তত একবার দেখা করুন মুখ্যমন্ত্রী। চাকরিপ্রার্থীদের কথায়, "অষ্টমী থেকে বসে রয়েছি অবস্থানে। প্রায় ১২ দিন হল। কিন্তু ১৩ বছরের যন্ত্রণা যে এখনও প্যানালটা প্রকাশিত হয়নি। আমরা চাইছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ। এই জটিলতা কাটাতে দিদি হস্তক্ষেপ করুন। অন্তত এক মিনিট কথা বলার জন্য সময় দেওয়া হোক। আজকে একাধিক জায়গায় চিঠি দিয়ে জানিয়েছি।'' 

৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর। দীর্ঘদিন ধরে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। এমনকী একটা মেধাতালিকা তৈরি হয়েও সেটা বাতিল হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নিয়োগ গতি পেলেও এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। 

আরও পড়ুন: Primary TET: প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদন শুরু হল আজ থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: 'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget