এক্সপ্লোর

Bayron Biswas : 'আমাকে কিনে কেউ আনেনি, বিশ্বাসঘাতকতা করিনি' দাবি বায়রনের

TMC : প্রয়োজনে পদত্যাগ করে জিতে ফের দেখিয়ে দেব। বার্তা বায়রন বিশ্বাসের।

ঝিলম করঞ্জাই, ঘাটাল : সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi By Election) জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন, 'তৃণমূল কংগ্রেস সবাইকে কিনতে পারবে, আমাকে পারবে না।' পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের (Bayron Biswas) বক্তব্য ছিল, 'তৃণমূলের বিরুদ্ধে একত্রিত লড়াই-ই একমাত্র পথ, সাগরদিঘি যার মডেল'। যাঁকে সামনে রেখে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ভাবনায় এগিয়েছিল বাং-কংগ্রেস জোট, সেই ভাবনাকে জোরাল ধাক্কা দিয়ে ভোটে জেতার তিন মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বায়রন বিশ্বাস। আর যোগদানের পর এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর দাবি, 'আমাকে কেউ কিনে আনেনি। আমি রাজনৈতিক ঘরের ছেলে নই, রাজনীতি সেভাবে বুঝতাম না। যখন রাজনীতি বুঝছি, বুঝতে পারছি শাসক দল ছাড়া কাজ করা সম্ভব নয়। মানুষের উন্নয়ন করা সম্ভব নয়।'

বায়রনের দলবদল নিয়ে তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য 'জনগণের রায়কে ব্যক্তিস্বার্থ পদাঘাত করেছেন।' পাশাপাশি বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য-র বক্তব্য, 'হাটে-বাজারে মেরুদণ্ডহীন এক প্রাণী বিক্রি হয়ে গিয়েছে।' যদিও বিশ্বাসঘাতকতা করা তো দূরে থাক, কংগ্রেসের বদলে ব্যক্তিগত ক্যারিশ্মায় তিনি সাগরদিঘিতে জিতেছেন বলেই দাবি করেছেন বায়রন। পাশাপাশি তাঁর দাবি, প্রয়োজনে ফের ভোটে লড়ে প্রমাণ করে দেবেন তাঁর জায়গা। বায়রনের বক্তব্য, 'অভিষেক দার বক্তব্য মতো যদি দলবিরোধী নিয়ম প্রযোজ্য হয়, তাহলে অবশ্যই পদত্যাগ করব। ও ফের জিতে দেখিয়ে দেব।'

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের । বায়রনের কাছে প্রশ্ন রাখা হয়, অধীর চৌধুরী তাঁকে পরোক্ষে অসৎ বলেছেন, এ বিষয়ে তাঁর কী মত ? বায়রনের জবাব, জবাব তো মানুষ দেবে। তাঁকে যদি আবারও ভোটে জিতে আসতে হয়, তাহলে তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে আরও বিপুল ভোটে জিতবেন।  

আরও পড়ুন- 'মেরুদণ্ডদহীন এক প্রাণী বিক্রি হয়ে গেল' বায়রনকে তীব্র আক্রমণ বিকাশরঞ্জনের

বায়রন যোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেতার পরই বায়রন বলেছিলেন তৃণমূলে আসবেন। জেতার পর আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বায়রন’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’। বাইরনের দলবদলের পর মন্তব্য অভিষেকের। 

আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget