এক্সপ্লোর

Kunal on Partha: নিয়োগ দুর্নীতির আগে চিটফান্ডকাণ্ডেও নাম, তখনও কুণালের নিশানায় ছিলেন পার্থ

Partha Chatterjee: এর আগেও বিতর্কে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়েছে পার্থর। সেই নিয়ে এর আগেও কুণাল ঘোষের তোপের সামনে পড়েছিলেন পার্থ।

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ওই মামলায় ইডির হাতে গ্রেফতারও হয়েছেন তিনি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। যদিও এই প্রথম নয়, এর আগেও বিতর্কে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়েছে পার্থর। সেই নিয়ে এর আগেও কুণাল ঘোষের তোপের সামনে পড়েছিলেন পার্থ। আদালতে দাঁড়িয়ে চিটফান্ডকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল। 

চিটফান্ডকাণ্ডেও জড়িয়েছিল নাম:
নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও গয়না। তারপর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তৎকালীন শিল্পমন্ত্রী এবং প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বক্তব্যে আইকোরের প্রশংসা শোনা গিয়েছিল।

কুণালের নিশানা:
চিটফান্ড নিয়েই আদালতে দাঁড়িয়ে ২০১৪ সালে কুণাল ঘোষ নিশানা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সময়ে, ২০১২ সালের একটি দুর্গাপুজোর কার্ড বিচারকের দিকে বাড়িয়ে কুণাল বলেছিলেন, 'কার্ডটি দেখুন। কার্ডে সারিবদ্ধভাবে চিটফান্ড সংস্থার নাম রয়েছে। পুজোর কর্পোরেট পার্টনার হিসেবে তাদের দেখানো হয়েছে। পুজো কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই আমাকে প্রভাবশালী বলে জেলবন্দি করে রাখতে চাইছে। অথচ, বাইরে প্রভাবশালীরা রয়েছেন। প্রভাব খাটাচ্ছেন। এসব সিবিআই দেখুক।' এই বছরেই ১১ এপ্রিলে একটি মামলার শুনানি চলাকালীন ফের কুণালের নিশানায় আসেন পার্থ। প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টার মামলার শুনানি চলাকালীন তিনি বলেছিলেন, 'আইকোর মামলায় যাঁকে মঞ্চে উঠে বক্তৃতা করতে দেখা গিয়েছে, যিনি আইকোর মডেলকে তুলে ধরেছিলেন, বাইরে থেকে তিনি আমাকে তখন পাগল বলেছিলেন। তিনি মন্ত্রী। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার। যাঁরা ষড়যন্ত্রী, তাঁরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।' সল্টলেকের এমপি-এমএলএ কোর্টেও নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ। 

আইকোর মামলায়, গতবছর শিল্পসদনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সেই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। এবার নিয়োগ-দুর্নীতির মামলায়, সেই পার্থ চট্টোপাধ্যায়কেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম নেই প্রভাবশালীর, আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget