এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম নেই প্রভাবশালীর, আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের

ED Investigation:কয়লাকাণ্ডে আরও একটি চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই চার্জশিটে নাম নেই কোনও রাজনীতিবিদের।

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ: কয়লা পাচারকাণ্ডে দিল্লির আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই চার্জশিটে কোনও রাজনৈতিক নেতার নাম নেই। তারপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীদের একাংশ। তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পদ্ম ও ঘাসফুল।

বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপি-তৃণমূলের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। এই পরিস্থিতিতেই কয়লাকাণ্ডে আরও একটি চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই চার্জশিটে নাম নেই কোনও রাজনীতিবিদের।

বারবার জিজ্ঞাসাবাদ:
মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে একটি সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন্ট বা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে হেফাজতে থাকা গুরুপদ মাজি এবং তাঁর নিয়ন্ত্রণে থাকা ৬টি সংস্থাকে। এটা নিয়ে কয়লাকাণ্ডে তিনটি চার্জশিট দিয়েছে ইডি। কিন্তু এখনও পর্যন্ত কোনও চার্জশিটে হেভিওয়েট কোনও নেতার নাম নেই। যা নিয়ে সরব হয়েছে সিপিএম। একই সুরে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। তৃণমূল-বিজেপি অবশ্য আঁতাঁতের অভিযোগ অস্বীকার করেছে। 

বাম-কংগ্রেসের অভিযোগ:
কয়লাকাণ্ডে বারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেখানে সাড়া দিয়ে গিয়েছিলেন অভিষেক। এমনকী দিল্লি গিয়েও ইডির মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন ইডির আধিকারিকরা। এখানেই শেষ নয়, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। এছাড়া, কয়লাকাণ্ডের অভিযোগ নিয়ে মন্ত্রী মলয় ঘটককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চার্জশিটেই কোনও প্রভাবশালী ব্যক্তির নাম নেই। সেখানেই অভিযোগ করেছে বাম ও কংগ্রেস। কোনও প্রভাবশালী ব্যক্তিকে ছাড়া এতবড় চক্র চালানো সম্ভব নয় বলেই অভিযোগ তাদের। তৃণমূল ও বিজেপির আঁতাঁতের জন্য প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছেন বলে দাবি করছে বাম-কংগ্রেস। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। 

আরও পড়ুন: আরপিএফের লাঠিতে সাঁতরাগাছিতে মাথা ফাটল হকারের, রেল অবরোধ রামরাজাতলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget