এক্সপ্লোর

Kolkata News: লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর, বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ

Behala School Theft: বেহালা বাণীতীর্থ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ হাজার টাকা চুরি গেছে বলে মনে করা হচ্ছে।

হিন্দোল দে, কলকাতা: বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরি ঘটনা ঘটল। লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। স্কুলের তরফে জানানো হয়েছে, কোলাপসিবল গেট কেটে ঢুকে স্কুলে চুরি করা হয়। খোয়া গিয়েছে ১০ হাজার টাকা।

বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়। আজ সকালে কেয়ারটেকার এসে দেখতে পান, কোলাপসিবল গেট কাটা হয়েছে। সবমিলিয়ে ভাঙা হয়েছে ৫টা তালা। সমস্ত তালা নীচে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। বেহালা বাণীতীর্থ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ হাজার টাকা চুরি গেছে বলে মনে করা হচ্ছে। নথিপত্র ঠিকঠাক আছে কি না, খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকাপয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন প্রধান শিক্ষিকা। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। 

প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর মোট সাতটি আলমারি রয়েছে। প্রতিটি আলমারির লকার খোলা। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তোলা ছিল ১০ হাজার টাকা। তা খোয়া গিয়েছে। প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী বলেন, "স্কুলের গ্রুপ ডি কর্মী শচীনদা স্কুলের গাছগুলিতে জল দিতে এসেছিলেন। এসে দেখেন মাধ্যমিক বিভাগের গেটের তালা ভাঙা। যদিও স্টাফ রুমের কোনও ক্ষতি হয়নি। প্রধান শিক্ষিকার ঘর এবং অফিস ঘর কোলাপসিবল ভাঙা রয়েছে। আমাকে জানানোর পর পর্ণশ্রী থানায় খবর দিই। কিছু টাকা ছিল। প্রায় ১০ হাজার টাকা মতো। ফাইল এদিক ওদিক ছড়ানো ছিল। সম্ভবত ফাইল কিছু খোয়া যায়নি। সেটা কাজ করতে করতে বুঝতে পারব। যে বা যারা এটা করেছে, তারা পরিচিত করেছে। কারণ তারা জানে কোথায় কী রয়েছে। কাল থেকে বাচ্চারা ঢুকবে স্কুলে। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি।''

চলতি বছর জানুয়ারি মাসে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা ঘটে। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে। তাতে রীতিমতো আহত হয় নবম শ্রেণির দুই ছাত্র। দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। জখম ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।  দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।

আরও পড়ুন: Abhishek Banerjee: বেঁধে দিলেন টার্গেট, একাধিক নেতাকে ভর্ৎসনা; উত্তরে বিশেষ নজর অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget