এক্সপ্লোর

Abhishek Banerjee: বেঁধে দিলেন টার্গেট, একাধিক নেতাকে ভর্ৎসনা; উত্তরে বিশেষ নজর অভিষেকের

TMC Election Preparation: বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার, ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ভার্চুয়াল বৈঠক থেকে উত্তরবঙ্গে বিশেষ নজর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জলপাইগুড়ি ফলাফলের পাশাপাশি বালুরঘাট বিধানসভা এলাকার নেতাদেরকেও ভর্ৎসনা করতে পিছপা হলেন না তিনি। এর পাশাপাশি কোচবিহার থেকে বিধানসভা নির্বাচনে একেবারে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

উত্তরবঙ্গে বিশেষ নজর: বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এই প্রেক্ষাপটে শনিবার, ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ বার্তা দিলেন উত্তরবঙ্গের দলীয় নেতাদের উদ্দেশে। যে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০২১ সালের বিধানসভা ভোটে পাহাড়ের ৭টি বিধানসভা আসনের মধ্যে সবকটিতেই পরাজিত হয় তৃণমূল। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে পরাজিত হন তৃণমূলের হেভিওয়েট নেতা ও বর্তমানে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। সূত্রের খবর, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "জলপাইগুড়ি জেলায় আমরা সব থেকে খারাপ ফল করেছি ডাবগ্রাম-ফুলবাড়িতে। ৩১৪টির মধ্যে ২৭৭টি বুথে তৃণমূল ৫০ ভোটের বেশি ভোটে হেরেছে। তার মানে বুঝুন কী কাজ হয়েছে।''

কোচবিহারের ৯টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে যায় মাত্র ২ টি, বাকি ৭টি বিজেপির। সূত্রের খবর, বৈঠকে কোচবিহার প্রসঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ৩০৭টি বুথের মধ্যে ১৭৫টি বুথে ৫০ ভোটের বেশি ভোটে হেরেছি। মাথাভাঙার ২৭৬টি বুথের মধ্যে ১৫৪টিতে ৫০ ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছি। বিধানসভায় আমাদের আরও ভাল ফল যাতে হয়, ৯টার মধ্যে আমাদের ৯টাই টার্গেট করতে হবে। 

এদিনের আলোচনায় উঠে আসে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের ফলের প্রসঙ্গ। এই জেলার ৬টি বিধানসভা আসনের মধ্য়ে তৃণমূল ও বিজেপির দখলে ৩টি করে আসন। একমাত্র লোকসভা আসন বিজেপির দখলে। এখান থেকে সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য় সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাই এবার সুকান্ত মজুমদারের জেলার দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর এদিনের বৈঠকে বালুরঘাট বিধানসভা আসনে দলের ফল নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "১৯৯টি বুথের ১৮১টি বুথে ৫০ ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। লোকাল নেতারা কী করছে? গঙ্গারামপুর বিধানসভা নিয়ে অভিষেক বলেন, ২৩৮টি বুথের মধ্যে ১৪১টিতে আমাদের হারের ব্যবধান ৫০ ভোটের বেশি। দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত বুথগুলো আমি উল্লেখ করছি, দরকার হলে বুথ সভাপতি চেঞ্জ করবেন অঞ্চল সভাপতিদের সঙ্গে কথা বলে।''

২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে, এদিনের বৈঠকে প্রয়োজনে মানুষের কাছে গিয়ে ভুল স্বীকার করে নেতা-কর্মীদের ক্ষমা চাওয়ারও বার্তা দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর তিনি বলেন, "আগামী এক বছর মানুষকে বোঝাবে। বাড়ি বাড়ি যাবে, হাতজোড় করে মানুষের কাছে ক্ষমা চাইবে। আমাদের দলের থেকে যদি কোনও ভুলত্রুটি হয়ে থাকে, আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু যে কাজগুলো আমরা করেছি, সেগুলো বুঝুন। কত আর্থিক বঞ্চনা, লাঞ্ছনা, অবহেলা, প্রতিকূলতার পরেও আমরা এই কাজগুলো করেছি। মানুষকে বোঝাতে হবে।''

আরও পড়ুন: Weather Update: মার্চেই জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হাওয়া বদল কবে? জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget