এক্সপ্লোর

Behala Chandi Mela: উদ্বোধন হয়ে গেল বেহালার চণ্ডীমেলা, মঙ্গলবার থেকে শুরু বিকিকিনি

Kolkata News:মঙ্গলবার, জৈষ্ঠ মাসের প্রথম দিন। প্রতিবারের মতো এবারও ঐ দিনে শুরু হচ্ছে বেহালার চণ্ডীমেলা। সোমবার তার সূচনা করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক, স্বামী বিশ্বাত্মানন্দ।


প্রবীর চক্রবর্তী, কলকাতা:
মঙ্গলবার, জৈষ্ঠ মাসের প্রথম দিন। প্রতিবারের মতো এবারও ঐ দিনে শুরু হচ্ছে বেহালার চণ্ডীমেলা। সোমবার তার সূচনা করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক, স্বামী বিশ্বাত্মানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তারক সিং। মেলা চলবে এক মাস।

আর যা...
প্রায় ৪০০ বছরের পুরনো চণ্ডীমন্দির। বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডে এই মন্দির চত্বরেই প্রতি জৈষ্ঠ মাসে মেলা বসে কয়েক দশক ধরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার মেলার সূচনা করলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক, স্বামী বিশ্বাত্মানন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং-সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। বরাবর জৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার চণ্ডীপুজো ও মেলা বসত। তবে তারক সিং-এর উদ্যোগে গত ২ বছর, টানা এক মাস ধরে মেলা বসেছে। সেই মতো এবারও জৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে মেলা। চলবে ১৩ জুন পর্যন্ত। তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিংহ বললেন, 'মন্দির প্রায় ৪০০ বছরের। আগে প্রত্যেক জৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার, গতবার থেকে এক মাস ধরে চলে। কাল শুরু হবে। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা আসেন।' শুধু বেহালাবাসী নন, দক্ষিণ ২৪ পরগনা থেকেও বহু দর্শনার্থী মেলায় আসেন। এবছর মেলায় ১৭০টিরও বেশি স্টল বসছে। তবে তার আগেই যে ঝড়বৃষ্টি হয়ে গেল দক্ষিণবঙ্গের একাংশে, তাতে মেলায় কোনও প্রভাব পড়বে না তো? প্রশ্ন থাকছেই।

প্রবল ঝড়...
প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলে তাণ্ডব। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। লেক গার্ডেন্সে গাছ ভেঙে আহত ৪, ময়দানে আহত ১। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। তিন জেলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫।

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget