এক্সপ্লোর

Belgharia Incident: ভোরবেলা রাস্তার মধ্যেই মদ্যপান, প্রতিবাদ করায় বেলঘরিয়ায় বেধড়ক মার শিক্ষককে

Teacher Beaten by Drunk Men: বেলঘরিয়ার নন্দননগরের ঘটনা। ভোরবেলায় রাস্তায় বসে প্রকাশ্যেই মদ খাচ্ছিলেন কয়েকজন যুবক। প্রতিবাদ করায় স্থানীয় এক শিক্ষকের উপর চড়াও হয় মদ্যপ ব্যক্তিরা।

সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তায় ৬ জনকে মদ্য়পান করতে দেখে প্রতিবাদ শিক্ষকের। ৫ থেকে ৬ জন শিক্ষকের উপর হামলা চালায়। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের পরিবারের। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজে শিক্ষককে মারধর করতে দেখা যাচ্ছে এক মহিলাকে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি। তিনি পেশায় গৃহশিক্ষক। আঁকা শেখান। ভোরবেল রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধড়ক মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। স্বভাবতই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন মহিলাও মারধর করছেন প্রতিবাদী ওই শিক্ষককে। নাগাড়ে চড়-থাপ্পড় মারা হচ্ছে। রাস্তায় ফেলেও চলেছে মারধর। বেলঘরিয়ায় নন্দনগরের ঝিল পাড়ে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক এবং এক যুবতী। ভোরবেলা প্রকাশ্য রাস্তায় এভাবে কয়েকজনকে মদ্যপান করতে দেখে খারাপ লাগে অঙ্কন শিক্ষক নিরুপম পাল। তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, তারপর প্রথমে তাঁর বাইক ফেলে দেওয়া হয়। এরপর ওই মদ্যপের দল চড়াও হয় তাঁর উপর। শুরু হয় বেদম মার। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এই শিক্ষকের। গোটা ঘটনায় আতঙ্কিত তিনি। নিরুপম জানিয়েছেন, সকালবেলা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। সাতসকালে ওভাবে রাস্তায় বসে কয়েকজনকে মদ খেতে দেখে বিষয়টি ভাল লাগেনি তাঁর। এলাকার পরিবেশ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় প্রতিবাদ করেছিলেন তিনি। আর তার জেরেই জুটেছে বেধড়ক মার। 

আক্রান্ত শিক্ষক নিরুপম পাল জানিয়েছেন, গতকাল এক আত্মীয়ের বাড়িতে কালীপুজোর নিমন্ত্রণ ছিল তাঁর। সকালে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন পৌনে ছ'টা নাগাদ। অভিযোগ, তিনি তখন দেখেন ভোরের আলো ফুটে গেলেও কয়েকজন যুবক এবং একজন যুবতী রাস্তায় বসেই মদ্যপান করছে। প্রতিবাদ করায় মদ্যপের দল তেড়ে আসে তাঁর দিকে। মাথায়, চোখে, ঠোঁটে এবং বুকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন নিরুপম। নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়নি বলেও জানিয়েছেন তিনি। নিরুপমের কথায়, 'ওদের তুই করেও বলিনি, তুমি করেই বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম মদ খাচ্ছ কেন? তাতে আমায় জিজ্ঞেস করল তুই কে? তোর কী দরকার? তারপর বাইক ফেলে দিল। মারধর করল।' 

আক্রান্ত শিক্ষকের অভিযোগ, তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়। বুকে, পেটে লাথি মারা হয়। স্থানীয় কয়েকজন তাঁকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। মদ্যপদের কিল, চড়, ঘুষি থেকে কার্যত রক্ষা করেন নিরুপমকে। সূত্রের খবর, আক্রান্তের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে বাড়িতেই ছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ৫-৬ জন যুবক, একজন যুবতী চড়াও হয়েছে নিরুপমের উপর। অবাধে চলতে থাকে চড়, লাথি, ঘুষি। বাইক ফেলে, মোবাইল কেড়ে চলতে থাকে অকথ্য অত্যাচার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সমস্ত ঘটনা। অথচ এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আক্রান্ত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget