এক্সপ্লোর

Belur Janmashtami Durga Puja : মঙ্গলারতির পর কাঠামো পুজো, দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল বেলুড় মঠে

প্রতিবছরের মতো নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে  প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো।

ভাস্কর ঘোষ, কলকাতা : ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে ( Janmashtami )  মথুরার ( Mathura ) কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই পূণ্য তিথির স্মরণে এই দেশে মহাআড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী ৷ আর এই তিথিতেই অফিসিয়ালি দুর্গাপুজোর ( Durga Puja 2022 ) ঢাকে কাঠি পড়ে যায় । ঠিক যেমন বেলুড় মঠে। প্রতিবছরের মতো নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে  প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো।

বেলুড় মঠের রীতি কী 
প্রতি বছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামো। সেইমতো আজ মন্দিরে মঙ্গলারতির ( Mangal Aarati )  পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। ফলে বেলুড় মঠে  ( Belur Math ) আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। তবে তিথি অনুযায়ী, গতকাল সন্ধেয় বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয়েছে।  


জন্মাষ্টমীতে দুর্গাপুজোর অফিসিয়াল সূচনা 
শুধু বেলুড় মঠ নয়, উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে জন্মাষ্টমীতে দুর্গাপুজোর অফিসিয়াল সূচনা হয়ে যায় খুঁটিপুজোর মাধ্যমে ৷ শারদোত্সবের নান্দীমুখের জন্য জন্মাষ্টমীর পুণ্য লগ্নকেই বেছে নেন বহু পুজো উদ্যোক্তা ৷ জন্মাষ্টমী তিথিতেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হল বিভিন্ন ক্লাবে ৷

জন্মাষ্টমী পালন দেশজুড়ে 
বৃন্দাবন, মথুরা সহ সমগ্র উত্তরভারতে বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি ৷ মধ্যরাতে হবে বিশেষ পুজো ৷ এদিন কলকাতাতেও পালন করা হচ্ছে জন্মাষ্টমী ৷ আলোকমালায় সেজে উঠেছে চারিদিক ৷ দেশজুড়ে পরম শ্রদ্ধায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ৷ কৃষ্ণ জন্মভূমি মথুরায় মহাসমারোহে চলছে উত্সব ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত আজ ভিড় করেছেন মথুরার পূণ্যভূমিতে ৷

                                                                                                                                        

সেরা শিরোনাম

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget