এক্সপ্লোর

Green Urea: ক্ষতি হয় না পরিবেশের, সবুজ ইউরিয়া তৈরি করে নজির রামকৃষ্ণ মিশনের

Nature Friendly Urea: গবেষকদের দাবি, তাঁদের আবিষ্কার করা পদ্ধতিতে ইউরিয়া তৈরির সময় কোনও তাপের প্রয়োজন হয় না।

ভাস্কর ঘোষ, হাওড়া: শতাধিক বছরের পুরনো পদ্ধতি নয়। নতুন পদ্ধতিতে পরিবেশ বান্ধব ইউরিয়া (Nature Friendly Urea) তৈরি করেছেন বেলুড় মঠের (Belur Math News) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের গবেষকরা (Ramkrishna Mission)। এই পদ্ধতিতে ইউরিয়া তৈরি করলে বায়ুদূষণের আশঙ্কা নেই বলেই দাবি করেছেন তাঁরা।

পরিবেশবান্ধব ইউরিয়া তৈরি করে নজির রামকৃষ্ণ মিশনের গবেষকদের

পরিবেশ বান্ধব পদ্ধতিতে এই ইউরিয়া তৈরি করলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইন্ডাস্ট্রিয়াল এন্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রধান ও তাঁর সহযোগী গবেষকরা। নাম রেখেছেন গ্রিন ইউরিয়া। মূলত দুই ধাপে, এই ইউরিয়া তৈরি হয়। প্রথম ধাপে শতাব্দী প্রাচীন Haber-Bosch process অনুযায়ী নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নির্দিষ্ট অনুপাতে মিশয়ে প্রায় ৪০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের ২০০-৪০০ চাপে ধাতব অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে সেই অ্যামোনিয়া এবং কার্বন-ডাই-অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় ইউরিয়া।

শতাধিক বছরের পুরনো পদ্ধতিতে, বাণিজ্যিকভাবে ইউরিয়া তৈরি করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। তার জন্য লাগে কয়লা। ইউরিয়া তৈরির সময় প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যার জেরে হয় বায়ুদূষণ। কিন্তু, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের গবেষকদের দাবি, তাঁদের আবিষ্কার করা পদ্ধতিতে ইউরিয়া তৈরির সময় কোনও তাপের প্রয়োজন হয় না। ফলে, থাকে না বায়ুদূষণের আশঙ্কাও।

এই আবিষ্কার আবিষ্কার জার্মানির একটি গবেষণা পত্রিকায় ছাপার জন্য অনুমোদিত হয়েছে 

বিভাগীয় প্রধান, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বিভাগীয় প্রধান উত্তমকুমার ঘোড়ই বলেন, "গ্রিন ইউরিয়া তৈরিতে কোনও জ্বালানির প্রয়োজন নেই। যেমন জ্বালানি সাশ্রয় হয়, তেমনই পরিবেশের জন্য ক্ষতিকর কোনও গ্যাসও নির্গত হয় না। উপরন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে পরিবেশে তার মাত্রাও কমিয়ে আনা সম্ভব।

গ্রিন ইউরিয়ার আবিষ্কার, আগামী দিনে চাষের জন্য নাইট্রোজেন ঘটিত সারের যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইতিমধ্যেই তাঁদের আবিষ্কার জার্মানির একটি গবেষণা পত্রিকায় ছাপার জন্য অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের গবেষকরা।

আরও পড়ুন: South 24 Paragana : পথ সুরক্ষায় জোর, বারুইপুরে অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ও কিয়স্কের উদ্বোধন

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget