এক্সপ্লোর

Dilip Ghosh : ' বঙ্গ বিজেপি লড়াই করে ঘুরে দাঁড়াচ্ছে ' শাহ-সফরের আগে গর্জন দিলীপের

Dilip Ghosh On Bengal BJP : এরপর আরও নেতারা রাজ্যে আসবেন। অমিত শা-র বাংলা সফর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

রঞ্জিত সাউ, কলকাতা : ' দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। ' এই বলে যখন তথাগত রায় 'বিদায়' চাইছেন, ঠিক তখনই তথাগতর নিশানায় থাকা দিলীপ ঘোষ বললেন, 'বঙ্গ বিজেপি লড়াই করে ঘুরে দাঁড়াচ্ছে'

রাজ্যে আসছেন অমিত শাহ
বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ। এরপর কি রাজ্যে আসবেন নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা? মঙ্গলবার তেমনই জল্পনা উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, বঙ্গ বিজেপি লড়াই করে ঘুরে দাঁড়াচ্ছে। এই জন্য কেন্দ্রীয় নেতারা খুশি। তাই বাংলায় আসছেন। এরপর আরও নেতারা রাজ্যে আসবেন। অমিত শা-র বাংলা সফর নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

শাহর পরে মোদি?
গতবছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হয়েছে বিজেপি। তারপর একের পর এক লোকসভা ও বিধানসভা উপনির্বাচন এবং পুরসভার নির্বাচনে বিজেপির হারের ধারা অব্যাহত। তার মধ্যেই বিজেপির অন্দরে ক্রমশ মাথা চাড়া দিচ্ছে অসন্তোষ এবং বিদ্রোহ। জেলায় জেলায় শুরু হয়েছে পদত্যাগ। এদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে, মঙ্গলবার দিলীপ ঘোষ জল্পনা উস্কে দিয়ে বলেন, অমিত শাহর বাংলা সফরের পর রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদি এবং জে পি নাড্ডা ! 

বিধানসভা ভোটের আগে এ রাজ্যে প্রচারে ঝড় তুলেছিলেন মোদি-অমিত শাহরা। কিন্তু, শেষ অবধি মিশন-২০০ শুরু করেও, ৭৭-এ থামতে হয়েছে তাদের। 

আরও পড়ুন : 'জায়গা ছাড়ছেন না মমতা, তাতেই দমবন্ধ অভিষেকের', টুইট বিতর্কে নয়া ইন্ধন দিলীপের

নিময়মাফির বুধবার ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। তৃণমূল নেতানেত্রীদের সাম্প্রতিক টুইটারসমূহ নিয়ে প্রশ্ন করলে বলেন, "আসলে এটা করানো হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছাড়ছেন না। ২০১৯ থেকে দিদি প্রধানমন্ত্রী হবেন বলে ব্যানার লাগিয়ে হাওয়া গরম করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget