এক্সপ্লোর

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

Dilip Ghosh warns Panchayet Workers: সরকার বদল হতেই, রাজ্যের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজ থমকে যাওয়ার অভিযোগ, কড়া বার্তা দিলীপের

বিশ্বজিৎ দাস, রাজা চট্টোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সরকার বদল হতেই, রাজ্যের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজ থমকে যাওয়ার অভিযোগ উঠছে। কোথায় পঞ্চায়েত দফতরে আসছেন না প্রধান আর উপপ্রধান। আবার কোথাও অসুস্থ বলে দফতরে গরহাজির পঞ্চায়েত প্রধান। উত্তরবঙ্গের একটি পঞ্চায়েতে আবার বিক্ষোভের ভয়ে সটান ইস্তফা দিয়ে বসলেন তৃণমূলের প্রধান। ফলে একের পর এক পঞ্চায়েতে আটকে রয়েছে নাগরিক পরিষেবা থেকে একাধিক গুরুত্বপূর্ণ কাজ।এই আবহে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পড়ুন, বারুইপুর নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন করে তদন্ত পুলিশের

পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, প্রায় ২ হাজার প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিসে আসছেন না। ফলে যেমন সরকারি কাজের, প্রজেক্টের অসুবিধা হচ্ছে। সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট যা পান, সেটাও পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে।  দরকার হলে পুলিশ পাঠাব বাড়িতে তুলে নিয়ে আসতে। আর নাহলে সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে। ভালোয় ভালোয় চলে আসুন।' 
 
জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত।অভিযোগ, বিক্ষোভের ভয়ে দিনের পর দিন তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে আসছিলেন না প্রধান।এবার তাঁর বাড়ির সামনেই আছড়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ।জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বলেন, যখনই ওনার কাছে যেতে হবে, চোখের জল ফেলতে হবে।  দাদা পরে কথা বলবেন। পরে আসবে। কেন এটা হবে? ওনার অনেক দোষ আছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পঞ্চায়েতে নিজের পদ থেকে শেষমেশ ইস্তফা দেন প্রধান। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রধান  রাজেশ মণ্ডল বলেন, আমি ঠিক সিকিওর ফিল করছি না, সেই জন্যই যাইনি। হিসাব নিকাশ যেটা GP-র (গ্রাম পঞ্চায়েত) সেটা তো GP (গ্রাম পঞ্চায়েত) থেকে হবে। তখন অডিট ফেস করতে হবে, সেটা ফেস করে নেব।  পরিস্থিতি কাজ করার মতো নেই। 
 
প্রায় একই ছবি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে।অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই, এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে পাট গুটিয়েছেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। দিয়েছেন ইস্তফা।পশ্চিম বর্ধমান নবগ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ জুবের বলেন, প্রত্যেকদিন পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েত থেকে ঘুরে আসছি। ১২৫ দিনের কাজ চালু হয়েছে, ওটার কোনও খবর পাওয়া যাচ্ছে না। কোচবিহারের তৃণমূল পরিচালিত গুড়িয়াহাটি (১) পঞ্চায়েতে আবার বিধানসভা ভোটের রেজাল্ট আউটের পর থেকেই পঞ্চায়েত অফিসে পা রাখছেন না এলাকার তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান।

 এবিপি আনন্দ: ৪ তারিখের পর থেকে আপনি যাচ্ছেন না অঞ্চল অফিসে?
 গুড়িয়াহাটি (১) পঞ্চায়েত  তৃণমূল নেত্রী ও প্রধান রতি বর্মন : শরীর অসুস্থতার কারণে যাচ্ছি না। জনসাধারণের পরিষেবা বাড়ি থেকে দিচ্ছি। শরীর ভাল হলে অফিসে যাব। 

পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক  দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রতিনিধি, বেতন নিচ্ছে, তাঁর দায়িত্ব পরিষেবা দেওয়া। হয় আপনি পদত্য়াগ করে দিন।  বেতন নেন, টাকা লুঠ করেছেন, পালিয়ে গেলে হবে নাকি?' লোকসভা থেকে রাজ্যসভা, বিধানসভা থেকে পুরসভা, সর্বস্তরেই এখন ভেঙেচুরে খান খান হয়ে যাচ্ছে তৃণমূল। এবার কি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলোতেও দেখা যাবে একই ছবি?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget