এক্সপ্লোর

Recruitment Scam: বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে CBI তল্লাশি

CBI on Haimanti's Flat on Recruitment Scam:পয়লাবৈশাখেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই।

কলকাতা: বাংলার নববর্ষেই (Nabobarsha) নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) তদন্তের গতি আরও বাড়াল সিবিআই (CBI)।  পয়লাবৈশাখের (Pohela Baishakh) আনন্দে মেতেছে যখন গোটা বাংলা, ঠিক তখনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই (CBI)।

গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে এদিন, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র। ২৬ ঘণ্টা ধরে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়েছে। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে তল্লাশি চলেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতেও সিবিআইয়ের অভিযান। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসার মত করে একে একে বিভিন্ন নাম উঠে এসেছে।  এবিপি-র  একান্ত সাক্ষাৎকারে যাবতীয় বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছিলেন হৈমন্তী।  কুন্তল  প্রসঙ্গে সেবার হৈমন্তী বলেছিলেন, আমি এই কুন্তল ঘোষকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার এই নিয়ে কোনও আগ্রহ নেই। আমি ষড়যন্ত্রের শিকার। আমার মনে হয় কোনও কিছু আড়াল করার জন্যই আমার নাম আনা হচ্ছে। কোনও তথ্য প্রমাণ নেই। কৌশলগতভাবে কেন করা হচ্ছে। কী অভিসন্ধি রয়েছে, তা আমার জানা সম্ভব নয়। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু কুন্তল ঘোষ বলেছে বলেই আমাকে এভাবে অভিযুক্ত করা হচ্ছে।' বলে দাবি করেছিলেন তিনি।  

আরও পড়ুন, মাঝ আকাশে সমস্যা, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ কার্গো বিমানের 

সেদিনের সাক্ষাৎকারে হৈমন্তীর উত্তরের সঙ্গেই উঠে এসেছিল আরও একাধিক প্রশ্ন। আসল অপরাধের সামনে কি একটা আড়াল তৈরির চেষ্টা করা হচ্ছে ? প্রশ্নের উত্তরে হৈমন্তী বলেছিলেন,'একদমই। আমি যখন শুনেছিলাম, তখন স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি সেই পরিস্থিতিতেই ছিলাম না যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কী বলা উচিত। এত বড় দুর্নীতির সঙ্গে আমার নাম কীভাবে চলে এল বুঝতেই পারিনি।' যেহেতু ইতিমধ্যেই একাধিকবার তার নাম উঠে এসেছিল, তাই কারণ জানতে চাইতেই হৈমন্তী বলেছিলেন, কুন্তল ঘোষ প্রতিদিনই কারও না কারও নাম নিয়েছে। এতদিন আমার নাম নেয়নি। কিন্তু সিবিআই যখন গোপালবাবুকে ডেকে পাঠালেন, তখন শুনলাম যে কোনও  ব্যাঙ্কের নমিনিতে আমার নাম ছিল, তাই হয়ত আমার নাম নিয়েছে সুযোগ বুঝে।'
 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget