এক্সপ্লোর

Bengal Recruitment Scam : ৪ বছর আগে থেকেই অয়নের বিরুদ্ধে ছিল চাকরি বিক্রির অভিযোগ ! তারপরেও তিনি চালিয়ে গেলেন কীকরে?

Ayan Shil Allegation : ২০১৯ সালে চুঁচুঁড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন একাধিক প্রার্থী। তখন থেকেই কি অয়নের মাথায় প্রভাবশালীদের হাত?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও সত্য়জিৎ বৈদ্য়, কলকাতা:  নিয়োগ দুর্নীতির মামলায় প্রোমোটার অয়ন শীলকে ( Ayan Shil )  গ্রেফতার করেছে ইডি ( ED ) । তবে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল চার বছর আগেই। ২০১৯ সালে চুঁচুঁড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন একাধিক প্রার্থী। তখন থেকেই কি অয়নের মাথায় প্রভাবশালীদের হাত? নাহলে অভিযোগ সত্ত্বেও এই কারবার তিনি চালিয়ে গেলেন কীকরে? উঠছে সেই প্রশ্ন।

কোটি কোটি টাকার নোটের বান্ডিল, থেকে হাজার হাজার টাকার গয়না, আর এবার থরে থরে সাজানো OMR শিট! নিয়োগ দুর্নীতির পরতে পরতে যত রহস্য় সামনে আসছে, ততই হতবাক হচ্ছে বঙ্গবাসী! একের পর এক রহস্য়ময়ী নারী-বান্ধবী-গাড়ি-বাড়ি-কোটি কোটি টাকা কী নেই!

আর এই আবহেই এক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে স্কুল থেকে পুরসভার মতো বহু নিয়োগ দুর্নীতিতেই, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের যোগের তথ্য় মিলেছে বলে ইডি সূত্রে দাবি! কিন্তু, এই কারবার তিনি কতদিন ধরে চালাচ্ছিলেন?  তা নিয়েই এবার সামনে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়! চুঁচুঁড়ার বাসিন্দা এক আইনজীবীর দাবি, বিভিন্ন জায়গায় অয়ন শীলের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। তা-ও একটা দুটো নয়, অয়নের বিরুদ্ধে পুলিশের খাতায় এরকম ৬টা মামলা রয়েছে বলে তাঁর দাবি।

২০১৯ সালে চুঁচুঁড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন মল্লারপুরের বাসিন্দা সফিরুল শেখ, বলাগড়ের বাসিন্দা উদয় সরকার এবং কলকাতার মানিকতলার বাসিন্দা এক তরুণী। প্রত্য়েকেরই অভিযোগ ছিল সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন অয়ন শীল। কিন্তু, পরে চাকরিও হয়নি, টাকাও ফেরত মেলেনি। এই সব অভিযোগের ভিত্তিতে অয়ন শীলের বিরুদ্ধে  ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ, ১২০ বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়। 

পুলিশ সূত্রে খবর, কোনও মামলায় অয়ন শীল গ্রেফতার হননি। প্রত্য়েকটা মামলায় তিনি আগাম জামিনে আছেন। আইনজীবী  মৃন্ময় মজুমদার দাবি করেন, ' অয়ন শীলের বিরুদ্ধে চুঁচুড়া, ব্য়ান্ডেল, নদিয়া সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। ৬টা মামলা চুঁচুঁড়া থানায় রেজিস্টার্ড। সব সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা। একটা মামলাও ঠিকভাবে তদন্ত হয়নি। গ্রেফতার হয়নি। হলে এই অবস্থা হত না '

চার বছর আগে থেকেই কি অয়ন শীল চাকরি বিক্রির কারবার ফেঁদে বসেছিলেন? তখন থেকেই কি তাঁর মাথায় প্রভাবশালীদের হাত? নাহলে অভিযোগ ওঠা সত্ত্বেও এতদিন ধরে এই কাজ তিনি করছেন কীভাবে? উঠছে প্রশ্ন। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget