এক্সপ্লোর

Bengal SIR: ১ মার্চ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার, দোলের পরেই কি ভোটের দিন ঘোষণা ?

EC On Bengal Assembly Election 2026: আগামী মাসেই বঙ্গ সফরে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল।

কলকাতা: ১ মার্চ ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার । আগামী মাসেই বঙ্গ সফরে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব DEO, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। কথা বললেন, এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও।

আরও পড়ুন, 'হুমকি-বাধার' মাঝেই কাল থেকে শুরু হবে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ ! কী পরিকল্পনা হুমায়ুনের ?

সোমবারই SIR প্রক্রিয়ার সময়সীমা ৭ দিন বাড়িয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই ১৪ দিন পিছিয়ে গেল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে-SIR-এর শুনানি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। 'মাইক্রো অবজার্ভার' নিয়ে সোমবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে , মাইক্রো অবজার্ভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO অর্থাৎ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজ়ার্ভাররা শুধুমাত্র সাহায্য করবেন।কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও কাটছে না নিয়োগ জট। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ ঘিরে বাড়ছে ধোঁয়াশা। 
 
সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮ হাজার ৫০৫ জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তার পরে তাঁদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ B অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে। রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও। আছে, টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এঁরা সবাই গ্রুপ B কর্মী কি না।এঁদের মধ্যে অনেকে AERO হিসেবে কাজ করছেন। তাঁদের কীভাবে মাইক্রো অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হবে? 

সূত্রের খবর, CEO দফতর থেকে রাজ্যের কাছে ওই ৮ হাজার ৫০৫ অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে Log in করার জন্য এদের সবার নামে ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই ৬-৭ দিন লাগবে। ফলে, এঁদের মধ্যে কতজনকে কমিশন কবে নিয়োগ করবে তা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করেন, শুধু ৮ হাজার ৩০০ মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজার্ভার নিয়োগ করেছে। যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে AI দিয়ে মাইক্রো অবজার্ভাররা সব নাম ডিলিট করতে পারে।

যে প্রশ্নগুলির দিকে রাজ্য়বাসী তাকিয়ে আছেন, তাহল, 'SIR'-এ শেষ অবধি কত নাম বাদ পড়বে? কবে বিধানসভা ভোটের দিন ঘোষণা হবে? এক দফায় না কি একাধিক দফায় ভোট হবে? কত কেন্দ্রীয় বাহিনী আসবে? ভোটের ফল কবে ঘোষণা হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোটে কে জিতবে?
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget