এক্সপ্লোর

Bengal SIR Row : খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সৌগত রায় বলেন, 'এখনও সুযোগ আছে..' ! কিন্তু কীভাবে ? 

Bengal SIR draft rolls Out Update: খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সৌগত রায় বলেন, 'এখনও সুযোগ আছে..' ! কীভাবে ? রইল বিস্তারিত

কলকাতা:  আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও এদিন সৌগত রায় বলেন, 'এখনও সুযোগ আছে..', কিন্তু কীভাবে ? 

আরও পড়ুন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই, অথচ শুনানির ডাকও পেলেন না, তখন কী করবেন ? রইল আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

এদিন  তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে, নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআর-কে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষপর্যন্ত লড়াই করব। তার কারণ এখনও, ৬ নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে। আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব। সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। ত্রুটিমুক্তি ভোটার লিস্ট তৈরি করতে হবে। 

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি-পর্ব! যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে ৩ ভাগে।প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং এবং নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, 'নো ম্যাপিং' অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাঁদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 

প্রশ্ন: SIR-এ খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি। এবার কী করব?

নির্বাচন কমিশন : FORM 6 ফিলআপ করতে হবে। সঙ্গে annexure 4 জমা দিতে হবে। 

প্রশ্ন: কবে থেকে শুনানি শুরু হবে? 
 
নির্বাচন কমিশন: নির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি। সাতদিন পর থেকে হতে পারে। খুব শীগগিরই নোটিস দেওয়া শুরু হবে।

প্রশ্ন: শুনানির জন্য় কোথায় যেতে হবে? 
 
নির্বাচন কমিশন: ERO-র সই করা নোটিস BLO পৌঁছে দেবেন। সেখানে শুনানির নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান লেখা থাকবে।

প্রশ্ন: ছেলে-মেয়ে বাইরে থাকলে, তাদের হয়ে কি মা-বাবা শুনানিতে যেতে পারবেন? 

নির্বাচন কমিশন: হ্য়াঁ,ছেলে-মেয়ের হয়ে মা-বাবা শুনানিতে যেতে পারবেন। এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন SOP তৈরি করবে। 

প্রশ্ন: অসুস্থতা বা অন্য় কোনও কারণে নির্ধারিত দিনে শুনানিতে যেতে না পারলে, অন্য় দিন যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে? তার জন্য় কীভাবে আবেদেন করতে হবে? 

নির্বাচন কমিশন: এনিয়ে ERO-র কাছে আবেদন জানাতে হবে। 

 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget