এক্সপ্লোর

Joy Goswami: SIR-শুনানিতে ডাকা হল কবি জয় গোস্বামীকে, 'বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও লাইনে দাঁড় করাত,' তীব্র প্রতিক্রিয়া ব্রাত্যর

Bengal SIR Case Hearing:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে রাজনীতির পারদ চরমে।

কলকাতা: SIR-শুনানিতে এবার ডাক পেলেন কবি জয় গোস্বামী। ২ জানুয়ারি কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছে বলে দাবি পরিবারের। শুনানিতে ডাকা হয়েছে জয় গোস্বামীর মেয়েকেও। কবির মেয়ে জানিয়েছেন, জ. অসুস্থ। ওইদিন হয়ত যেতে পারবেন না। বাবাকে হেনস্থা করা হচ্ছে বলেও সরব হয়েছেন জয়ের মেয়ে। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। (Joy Goswami)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে রাজনীতির পারদ চরমে। প্রবীণ, নবতিপর মানুষদেরও শুনানিতে ডাকা হচ্ছে লাগাতার। সেই বিতর্কের মধ্যেই এবার জয়কে শুনানির জন্য ডাকা হল। সেই নিয়ে বিতর্ক চরমে উঠেছে। (Bengal SIR Case Hearing)

জয়ের পরিবার জানিয়েছেন, স্ত্রীর কাছে BLO মারফত ফোন এসেছে। শুনানিতে হাজির হতে বলা হয়েছে ২ জানুয়ারি। জয় যদিও অসুস্থ। কয়েক দিন আগেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। ফলে তিনি যেতে পারবেন না বলে জানিয়েছে পরিবার। গোটা ঘটনায় ক্ষুব্ধ জয়ের পরিবার। 

কলকাতার শিশুমঙ্গলে জন্ম জয়ের। শৈশব কেটেছে রানাঘাটে। কলকাতার স্থায়ী বাসিন্দা তিনি। তার পরও কেন প্রমাণ দিতে হবে, প্রশ্ন তুলছে পরিবার। ২০২৪ সালেও ভোট দিয়েছেন জয় ও তাঁর কন্যা। তাহলে কেন ডাকা হচ্ছে প্রশ্ন? জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় কোনও ভাবে নাম নেই জয়ের। সেই সময় প্রাপ্তবয়স্ক না হওয়ায়, নাম নেই মেয়েরও। নথিপত্র নিয়ে তাঁদের যেতে বলা হয়েছে বলে খবর। 

এবিপি আনন্দে মুখ খোলেন জয়ের মেয়ে। তিনি বলেন, "আমি, মা এবং জয়...২০০২ সালে জয়ের কোনও নথি নেই বলে, আমারও ১৮ বছর হয়নি তখন। গতকাল মায়ের কাছে ফোন আসে যে আমাকে ও জয়কে যেতে হবে শুনানির জন্য। কয়েক দিন আগে জয়ের অস্ত্রোপচার হয়েছে। বাড়ি থেকে বেরনো সম্পূর্ণ নিষেধ ওঁর। ফোনও ধরছে না। বেশি কথা বলা বারণ ওঁর। ২০০২ সালের পরও জয় ভোট দিয়েছেন, শেষ বারও ভোট দিয়েছেন। এত বছর পরও ডাকা হচ্ছে, প্রমাণ দিতে বলা হচ্ছে নাগরিক কি না, প্রমাণপত্র দেখাতে বলা হচ্ছে...।"

জয়কে শুনানিতে ডাকা নিয়ে ব্রাত্য বলেন, "জয়কে যদি SIR-শুনানিতে ডাকে...আমার মনে হয়, বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাত। এটাই হল বাংলা এবং বাঙালি সম্পর্কে ওদের মনোভাব। জয়দা এদেশি, জয়দা কবি, রানাঘাট থেকে কলকাতায় চলে এসেছেন প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে। বছরের পর বছর ভোট দিয়েছেন। জয়দার কবিতা, সাহিত্য নিয়ে কিছু বলছি না। কিন্তু এটা যদি বিজেপি এবং নির্বাচন কমিশন করতে পারে, তাহলে বুঝুন, বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে কাউকে ডেকে ওরা অনুপ্রবেশকারী বলতে পারে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget