এক্সপ্লোর

Bengal SIR Row : 'এত সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে, ১ মাস ধরে..' ! SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Bengal SIR Row Suvendu Attacks Mamata: এবার বীরভূমের লাভপুরে 'পরিবর্তন যাত্রা' শুভেন্দু অধিকারীর।

বীরভূম:  এবার বীরভূমের লাভপুরে 'পরিবর্তন যাত্রা' শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু বলেন, মাল তুলেছে, আর নেপালে পাচার করেছে, নেপালে মেডিক্যাল কলেজ করেছে। যেখানেই রাখো, গর্ত খুঁড়ে বার করব মাল আমরা। নরেন্দ্র মোদিজি এর নাম। না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক। সমস্ত নেতাকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এরপরেই বিরোধী দলনেতার গর্জন, আপনারাই পরিবর্তন আনবেন, আপানারা প্রস্তুত, আমি আপনাদেরকে প্রণাম জানাই। '

আরও পড়ুন, সংসদে প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্বোধন, কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাব, BJP-কে আক্রমণ ফিরহাদের, পাল্টা সজল

এরপর এসআইআর ইস্যুতে শুভেন্দুর প্রশ্ন, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন ? নাম আছে ? এরপরেই ভুয়ো নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে কিনা প্রশ্ন তোলেন। দর্শকআসন থেকে উত্তর আসে। হ্যাঁ। আপাতত ৫৮ লাখ, এত সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। এরপরে তো শুনানি চলবে, একমাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা বানিয়েছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন।বিরোধী দলনেতার সংযোজন, 'এই মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, বলেছিলেন এসআইআর হবে না। কবে বলেছিলেন ? ২১ জুলাই ডিম-ভাত অনুষ্ঠানে। আপনারা জানেন, তিনি বলেছিলেন, এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো, যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে টুপিটা এবার পরেননি।' 

মূলত এসআইআর শুরু হওয়ার পর রাজ্যের ভুরিভুরি ভুয়ো ভোটারের খোঁজ মিলেছিল। কখনও একই নামের হদিশ বিভিন্ন এলাকায়। আবার প্রতিবেশিকে বাবা বানিয়েও বাংলাদেশির অনুপ্রবেশের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছিল প্রকাশ্যে। এর পাশাপাশি ভুয়ো আধার-ভোটার কার্ডের পর্দাফাঁস তো হচ্ছিলই। সেই সঙ্গে এসআইআর-র প্রক্রিয়া চলাকালীন একাধিক এলাকা থেকে ভোটার শূন্য হয়ে যাওয়ার অভিযোগও উঠে আসছিল।

প্রসঙ্গত,  চলতি মাসের শুরুতে বহরমপুরের সভা থেকে SIR নিয়ে  সোজা অমিত শাহকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? চালাকিটা অমিত শাহর? মটুয়া ভাইয়ের?' এদিকে তখন সদ্য এনুমারেশন পর্ব শেষ হয়েছিল, ERO-অফিসে যে হিয়ারিং শুরু হবে, সেই প্রক্রিয়ার ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারির কথা তুলেছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন,'যে ব্লক অফিস গুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গাই তো গুন্ডাদের হাতে।'

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget