এক্সপ্লোর

Agnimitra On SIR: SIR আবহে আসানসোলে আটক ২ BJP কর্মী ! অবস্থানে অনড় অগ্নিমিত্রা, "ওদের ছাড়ুন, নয় আমাদের অ্যারেস্ট করুন.."

Agnimitra Paul On BJP Worker Detained: ফর্ম ৭ ঘিরে ধুন্ধুমার আসানসোলে, আটক দুই বিজেপি কর্মী, দুপুর পেরিয়ে অবস্থানে অনড় অগ্নিমিত্রা, কী বললেন ?

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: দিন পেরিয়ে রাত, আসানসোলে অবস্থানে অনড় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন ফর্ম ৭ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চলে আসানসোলে। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে ধস্তাধস্তি হয় পুলিশের। আটক দুই বিজেপি কর্মী, দুপুর পেরিয়ে  সন্ধ্যা,  মাঝ রাস্তা অবরোধ করে, অবস্থানে অনড় অগ্নিমিত্রা পাল। 

আরও পড়ুন, "তৃণমূলকে ভোট না দিলে কাটা যাবে নাম.." ? SIR আবহে বিস্ফোরক অভিযোগ অধীরের !

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা ভদ্রভাবে অবরোধ করছিলাম থানার সামনে। আমাদের দুই জন কর্মী, ..একজন ষাট উর্ধ্ব পুরুষ, আর একজন মহিলা, যাদেরকে মারা হয়েছে। আমাদের ফর্মগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাঁদেরকে আটক করে রাখা হয়েছে। যারা মারল টিএমসি এর ক্যাডার তাঁদেরকে ধরল না। আর যারা মার খেল, তাঁদেরকে ধরে রেখেছে। আমরা আন্দোলন করছিলাম, আমরা বললাম, ওদের দুইজনকে ছেড়ে দিন। ওরা বলল ছাড়বে না। তাহলে আমাদেরও তো কোনও উপায় নেই। আমরা তাই এখন জিটি রোডে এসে বসেছি। আমাদের দুইজন কর্মীকে ছেড়ে দিন, আমরা উঠে যাব। আর যদি না ছাড়বেন, তাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করুন।... এত আমাদের কার্যকর্তাদের উপর হামলা নয়, গণতন্ত্রের উপর হামলা "

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে, সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। ফর্ম 7 নিয়ে অসন্তোষের জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্য়েই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে, ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি।
 
কোথাও ভাঙল গাড়ির কাচ, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি।'ফর্ম 7' ঘিরে রাজ্য়ের দিকে দিকে সুর সপ্তমে চড়ল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্য়বহার হয় FORM 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে, দেখা গেল এই ছবি, বিজেপি-তৃণমূলের মধ্য়ে কার্যত খণ্ডযুদ্ধ। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, এগুলো আমরা সহ্য় করব না। নির্বাচন কমিশন, আপনি দেখুন, মিস্টার জ্ঞানেশ কুমার কী করবেন, এইভাবে SIR ফর্ম এইভাবে মারামারি করে আমরা জমা দিতে পারব না। 

 

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget