এক্সপ্লোর

Bengal SIR Row: ফর্ম ৭ জমার শেষ দিনে দিকে দিকে ধুন্ধুমার, সময় বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি BJP-র

BJP Send Letter To EC : সময়সীমা বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি পশ্চিমবঙ্গ বিজেপির , কী লেখা রয়েছে ওই চিঠিতে ?

কলকাতা: দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম ৭ জমার শেষ দিনে রাজ্যের জেলায় জেলায় দিকে দিকে ধুন্ধুমার, এহেন পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি পশ্চিমবঙ্গ বিজেপির।

আরও পড়ুন, ভোররাতে গভীর ঘুমে পুত্রবধূ ও তাঁর মা, আচমকাই কুড়ুলের কোপ ! "খুন" হবার আগে কি আর্তনাদের সুযোগটাও কি পেয়েছিলেন ? ভয়াবহ ঘটনা নদিয়ায়

সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হোক, চিঠিতে আর্জি বিজেপির।'ফর্ম ৭ জমা ঘিরে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এক জন ভোটার যত খুশি ফর্ম ৭ জমা দিতে পারেন, বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তির পরও ফর্ম জমা নিচ্ছেন না ERO, AERO-রা। ফর্ম ৭ জমা দেওয়ার সময় ১ সপ্তাহ বাড়ানো হোক', চিঠিতে দাবি বিজেপির।

দিকে দিকে বিক্ষোভ। অশান্তি! আগুন! ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে,  সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। ভেঙে ফেলা হল গাড়ির কাচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাধল তুলকালাম। যা ঘিরে রাজ্য-রাজনীতির পারদও চড়ল সপ্তমে।

 বিক্ষোভকারী তৃণমূল কর্মী বলেন, আমরা আটকেছি। ওরা ভয়ে পালিয়ে গেছে।  এই ভাবে হাজার হাজার ভোটারের নাম ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাঙল গাড়ির কাচ! কোথাও আগুনে পুড়ে ছাই হল বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, সোমবার, আসানসোলের মহকুমাশাসকের দফতরে একটি কালো গাড়ি করে হাজার হাজার 'ফর্ম 7' নিয়ে আসেন বিজেপির নেতারা। ধাক্কা মেরে, সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়, পুলিশের সামনেই গাড়ি থেকে তাড়া তাড়া নথি বের করে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল-বিজেপি দুইপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

 নদিয়ার কল্যাণীতেও, মহকুমাশাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়, বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। উত্তর ২৪ পরগনার, বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার 'ফর্ম 7' জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখাল তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিড়ে দেন তৃণমূল কর্মীরা।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget