এক্সপ্লোর

Abhishek On SIR Hearing: 'শুনানিতে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য..', মুখ্যমন্ত্রীর পর এবার BLA-দের নিয়ে বৈঠকে জরুরি বার্তা অভিষেকের

Abhishek On EC: তৃণমূলের BLA 2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে কী বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ?

অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাই, কলকাতা: 'শুনানিতে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য ক্যাম্প করুন', মুখ্যমন্ত্রীর পর এবার BLA-দের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের BLA 2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও দেড় মাস BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও দেড় মাস BLO-দের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আরও ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে', ভার্চুয়াল বৈঠক BLA 2-দের নির্দেশ অভিষেকের, খবর সূত্রের। 

আরও পড়ুন, আটক হুমায়ুনের ছেলে ! 'তাঁকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে..', বিস্ফোরক অধীর-শমীক

SIR-এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই 'MAY I HELP YOU' ক্যাম্প চালু হয়েছে।আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, রবিবার SIR ইস্যুতে এক লক্ষের বেশি নেতা-কর্মী ও BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্য়াম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। এটা যুদ্ধের সময়।  আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে পারি না।তিনি আরও বলেন, এদের ষড়যন্ত্র আরও গভীর। ফের কার্যত ম্যানমার্কিং-এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, আরও দেড়মাস BLO-দের ছায়াসঙ্গী হিসাবে থাকতে হবে।
 
শনিবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR-র শুনানি, নানা জায়গা থেকে ভোগান্তির অভিযোগ সামনে আসছে। এই প্রেক্ষাপটে, সূত্রের খবর, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, শুনানি শুরু হয়েছে। ১০-১৫ হাজার মানুষকে একসঙ্গে ডাকার ফলে অনেকে সমস্য়ায় পড়েছেন। নির্বাচন কমিশন চায় যে অনেকে হতাশ হয়ে চলে যাক, যাতে তাদের নাম বাদ দেওয়া যায়। শুনানিতে যারা যাচ্ছেন, তাদের সাহায্য করার জন্য ক্যাম্প করুন। BLO 2-কে বলব শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে। কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। আমাদের সেখানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একটিও নাম যেন বাদ না যায় এটা আমাদের কাজ। যদি কেউ বাধা দেয় বলবেন লিখিত নির্দেশিকা দেখান। প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব।এরা কোনও কিছু লিখিত দিচ্ছে না। এখানকার বাবুদের নির্দেশে এসব হচ্ছে। 
 
সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, SIR নিয়ে আমরা লড়াই করব। দোলা সেন SIR নিয়ে মামলা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় লড়াই করছেন। মানুষকে দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টোটো-অটোতে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হবে। মানুষ দেখুক একমাত্র তৃণমূলই মানুষের পাশে থাকে। তারাই বিচার করে দেখবে কে তাদের পাশে থেকে শুনানিতে নাম তুলতে সাহায্য করেছে।  ভার্চুয়াল বৈঠকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, কোথাও কোনও মৌখিক নির্দেশে নিজেদের কাজে পিছিয়ে আসবেন না। ঠিক যেভাবে তৃণমূলের সৈনিকরা ভোটের দিন বুথ আগলে রাখেন। এখানে সেইভাবে লড়াই করতে হবে। নতুন নাম যুক্ত হলে সেটা বৈধ না অবৈধ সেটা দেখতে হবে BLA-2দের। বাড়ি বাড়ি গিয়ে ঘুরে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আগামী ৬ সপ্তাহ ভোট রক্ষা শিবির সক্রিয় রাখতে হবে।

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget