এক্সপ্লোর

Humayun Kabir:আটক হুমায়ুনের ছেলে ! 'তাঁকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে..', বিস্ফোরক অধীর-শমীক

Adhir Samik On Humayun's Son Detained : আটক হুমায়ুন কবীরের ছেলে, এই ইস্যুতে এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্য এবং অধীর চৌধুরী

মুর্শিদাবাদ: নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন কবীরের ছেলে। পাল্টা বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এই ইস্যুতে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 

আরও পড়ুন, আটক হুমায়ুন কবীরের ছেলে !

অধীর চৌধুরী বলেন, 'পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করল ? সবটাই তদন্ত সাপেক্ষ। আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না। ..এসপি অফিস ঘেরাও করার নামে, পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন, জানি না চেষ্টার পরিণাম কী হবে ? কারণ এখনও পর্যন্ত সেই জমি কোথায় ? তা জানি না। মসজিদ যে কোথায়, তা জানি না। প্ল্যান আদৌ পাশ হয়েছে কিনা, তা জানা নেই।...স্বাভাবিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়েই, মানুষের মুখে বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে।'

অপরদিকে,  শমীক ভট্টাচার্য বলেন,' হুমায়ুন কবিরকে জন সমক্ষে আরও, প্রমিনেন্ট করে তোলার একটা প্রচেষ্টা মাত্র। হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি। হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচিকে বাস্তবায়িত করতে চায়। সুতরাং এখন বাড়িতে পুলিশ যাবে। তাঁকে গ্রেফতার করবে। অনেক নাটক হবে।তার জনপ্রিয়তা বাড়ানো, তাঁকে আরও ফোকাসড করা। তৃণমূল কংগ্রেস যদি লুটপাট করে ভোটে না জিততে পারে, এই হুমায়ুনদের কাছেই তাঁদের আশ্রয় নিতে হবে।' 

হুমায়ুন কবীর আর বিতর্ক পিছু ছাড়ে না।  হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী ছুটি চাইতে গেলে বিবাদে জড়ান হুমায়ুন কবীর ও তার ছেলের সঙ্গে। গড়াল জল অনেক দূর। শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হল। যদিও এই দাবি উড়িয়ে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। হুমায়ুন কবীর বলেন, আমাকে নিরাপত্তারক্ষী অনুমতি ছাড়া আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি, বৃহস্পতিবার ১২টার সময় ঘিরব। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন SP-কে ঘিরব, সেদিন SP বুঝে যাবে, মুর্শিদাবাদে কার সঙ্গে খেলতে যাচ্ছে।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রবিবার সকালে হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানিয়েছেন, তিনি ছুটি চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবীরের ছেলে রবিন। হুমায়ুন কবীরের অফিসের নীচের তলায় সকলের সামনে এই ঘটনা ঘটে। ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবীর। প্রায় এক ঘণ্টা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget