এক্সপ্লোর

Bengal SIR Row: খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন

West Bengal SIR: SIR-এর এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব প্রায় শেষ লগ্নে। তার মধ্য়েও সামনে আসছে নানা গরমিলের অভিযোগ। এই আবহে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন।

আবির দত্ত, কলকাতা : খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। অন্যদিকে, ডবল এন্ট্রি রুখতে BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। SIR-এর এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব প্রায় শেষ লগ্নে। তার মধ্য়েও সামনে আসছে নানা গরমিলের অভিযোগ। এই আবহে রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন।

SIR শুরুর প্রায় এক মাসের মাথায় পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে। পাশাপাশি ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকে অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়। ১৬ ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তার আগে সোমবার দিল্লিতে রাজ্যের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর সঙ্গে আলাদা করে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। 

আর এই দিনই রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগের ঘোষণা করল কমিশন। প্রেসিডেন্সি ডিভিশনের জন্য় IAS অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং। বর্ধমান ডিভিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা। মেদিনীপুর ডিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব নীরজ কুমার বানসোদ। মালদা ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব অলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদবকে নিয়োগ করা হয়েছে। পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ শুনানি পর্বে SIR প্রক্রিয়া খতিয়ে দেখবেন ৫ জন স্পেশাল রোল অবজার্ভার। অন্য়দিকে, SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পাঁচজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ নিয়ে ফের সুর চড়িয়েছে বিরোধীরা। 

অন্যদিকে, ডবল এন্ট্রি রুখতে BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। তালিকায় একই নামের ভোটাররা একই ব্যক্তি, নাকি আলাদা? তা যাচাই করে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন অপশনে তথ্য দিতে হবে BLO-দের। ডুপ্লিকেট ভোটারের খোঁজে আরও কড়া কমিশন। BLO-দের নতুন ৩ 'নির্দেশ' নির্বাচন কমিশনের। চিহ্নিত ডুপ্লিকেট ভোটারের খোঁজে বুথ ধরে তালিকা। বুথ ধরে ধরে তালিকা BLO-দের কাছে পাঠাল কমিশন, খবর সূত্রের। অন্য কোথাও কি নাম আছে? ভোটারদের সঙ্গে ফের যোগাযোগের নির্দেশ। ৫০ বছরের বেশি বয়স, কিন্তু ২০০২ সালে নাম না থাকলে ফের যাচাইয়ের নির্দেশ। কেন ২০০২ সালে নাম ছিল না, কারণ উল্লেখ করতে হবে আপলোড করা ফর্মে। ৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের কাছে আরও একবার পৌঁছতে হবে। ৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের ফর্ম হাতে ধরে ৩০ সেকেন্ডের বেশি ভিডিও করতে হবে, সেই ভিডিও পাঠাতে হবে কমিশনের দফতরে, নির্দেশ নির্বাচন কমিশনের। 

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget