এক্সপ্লোর

Bengal SIR Row : '২০০২-র তালিকায় ছিল না ২ স্ত্রীর নাম', ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ে আত্মহত্যার অভিযোগ এবার জলপাইগুড়িতে!

Jalpaiguri SIR Death Controversy: ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ! বাড়ির মধ্যেই জলপাইগুড়ির নরেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার !

রাজা চট্টোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ি, ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ! বাড়ির মধ্যেই জলপাইগুড়ির নরেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। '২০০২-র তালিকায় নাম থাকলেও ছিল না ২ স্ত্রীর নাম', ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয়ে আত্মঘাতী, দাবি পরিবারের। পেশায় ভ্যান চালক, ৬০ বছরের নরেন্দ্র রায়ের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।

আরও পড়ুন, বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরানোর অভিযোগ ! গ্রেফতার করা হল ৩ তৃণমূলকর্মীকে

উত্তর থেকে দক্ষিণ। জলপাইগুড়ি থেকে শেওড়াফুলি! দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের পাশাপাশি, SIR-NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে আরও ২ জেলায়। স্থানীয় সূত্রে খবক, SIR আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জলপাইগুড়ির এক বৃদ্ধ ভ্যান চালক। মৃতের নাম, নরেদ্রনাথ রায় (৬০)। তিনি ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের জগন্নাথ কলোনীর বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ২০০২ এর তালিকায় তাঁর নাম থাকলেও ছিল না তাঁর দুই স্ত্রীর নাম।

মৃতের মেয়ে  জয়তী বর্মন বলেন,সারাক্ষণ এবার কি হবে এই নিয়ে চর্চা করতেন, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে নাকি বাংলাদেশের পাঠিয়ে দেবে তা নিয়ে মেয়েকেও বারবার বলতেন, গত কয়েকদিনের মধ্যে ৩ বার তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান  সদস্যর বাড়িতে গিয়ে তার নাম আছে কিনা তা জানেন। অন্যদিকে, হুগলির শেওড়াফুলি গড়বাগান এলাকাতেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার।এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালে মহিলার সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেন।শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে বছর ৪৯-এর ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না মহিলার। তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তৃণমূলের অভিযোগ SIR-এর ভয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। হুগলি-শ্রীরামপুর সংগঠনিক জেলা ও বিধায়কের তৃণমূল কংগ্রেসের সভাপতি  অরিন্দম গুই বলেন, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে, রাজ্যে মানুষের আত্মহত্যার সংখ্যা বাড়ছে এই SIR-এর ভয়ে। ২০০২-এর তাদের নাম নেই, তারা আতঙ্কিত। বার বার আমাদের কাছে যাচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করছে, কী হবে, আমরা কীভাবে থাকব, আদৌ থাকতে পারব কিনা! এই চিন্তা করতে করতে গতকাল সে আত্মঘাতী হয়েছে ভোর রাতে।
 
বিজেপির মুখপাত্র প্রণয় রায় বলেন, ১২টি রাজ্য সহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চলছে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি কোথাও কোনও আতঙ্ক নেই, কোনও অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস বলছে, পশ্চিমবঙ্গে যারা মারা যাচ্ছে, তারা নাকি SIR-আতঙ্কে মারা যাচ্ছে। আসলে লাশের রাজনীতি করে, যিনি বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বুঝতেই পারছেন না, তাঁর মুখ্যমন্ত্রিত্বে তাঁর রাজ্যে আতঙ্কে যদি কেউ মারা যায়, তার দায় তাঁর ওপরই বর্তায়, তার দায় তাঁর প্রশাসনের ওপরই বর্তায়। কী এমন পরিবেশ এখানে তৈরি হয়েছে যার জন্যে আতঙ্কে মানুষ মারা যাচ্ছে? আমি তৃণমূল নেতাদের বলব, এই লাশের রাজনীতি বন্ধ করুন। 
 
SIR_NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে।ওই জেলারই টিটাগড়ে আত্মহত্যা করেন এক মহিলা!মৃত্যুর পর ওঠে NRC-র প্রসঙ্গ!উলুবেড়িয়ায় আত্মঘাতী হন জাহির মাল (৩০) নামে এক যুবক। SIR আবহে 'অস্বাভাবিক মৃত্যু' হয় পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা বিমল সাঁতরার (৫১)। মুর্শিদাবাদের কান্দি এবং বহরমপুরেও ঘটেছে আত্মহত্যার ঘটনা। জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা। ভাঙড় মারা গিয়েছেন সফিকুল গাজি। কুলপিতে আত্মঘাতী হয়েছেন শাহাবুদ্দিন পাইক।গত ৩০ অক্টোবর ইলামবাজারে অস্বাভাবিক মৃত্যু হয় ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের। অভিযোগ, SIR-আতঙ্কে গলায় দড়ি দেন তিনি।একই আতঙ্কে এদিন বীরভূমের সাঁইথিয়াতে দ্বিতীয় মৃত্যুর অভিযোগ উঠেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget