এক্সপ্লোর

Bengal SIR Row: 'বাবার নামে ভুল..', ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! শোকের ছায়া পূর্ব মেদিনীপুরের রামনগরে

West Bengal Voter List Revision : SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের।

পূর্ব মেদিনীপুর : ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। মৃত শেখ সিরাজউদ্দিন রামনগর ১ নম্বর ব্লকের কাঁটাবনির বাসিন্দা । 'কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে তাঁর বাবার ভোটার কার্ড', বাবার নামে ভুল থাকায় আতঙ্কে মৃত্যু, দাবি তৃণমূলের। SIR-এর চেয়েও বেশি ভোটে হারার আতঙ্কে ভুগছে তৃণমূল, পাল্টা বিজেপির। এর আগে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুর এবং ডানকুনিতেও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে শাসক-বিরোধী সংঘাত চরমে ওঠে।

আরও পড়ুন, 'দল যদি মনে করে যে, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব..', তৃণমূলে কাননের কামব্যাকে কী বললেন রত্না ?

SIR নিয়ে রাজপথে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। একদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়...অন্য়দিকে শুভেন্দু অধিকারী।একইমধ্য়ে রাজ্যের নানা প্রান্ত থেকে SIR-NRC আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। SIR-NRC আতঙ্কে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়, জামালপুরে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে আগেই। সম্প্রতি হুগলির ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ ওঠে।  আদতে, ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও, বর্তমানে ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বছর ৬০-এর হাসিনা বেগম।স্থানীয়দের দাবি, ৩ দিন আগে এলাকায় SIR নিয়ে মিটিং হয়। তারপর থেকেই চিন্তায় ছিলেন তিনি। রবিবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ডানকুনি  মৃতের আত্মীয় বলেন,বিভিন্ন কাগজ দিতে হবে ভেবে আতঙ্কিত ছিল। ২০০২-এর তালিকায় নাম নেই। চিন্তিত।  

সোমবার সকালে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল পরিচালিত ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তাঁর দাবি, SIR নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে হাসিনা বেগমের।ডানকুনি পুরসভার তৃণমূল নেত্রী ও পুর প্রধান  হাসিনা শবনম বলেন, 'তাঁর নামটা ২০০২-এ নেই। সেই ভয়টাও রয়েছেন। মানুষের ভয় এখনও কিন্তু যাচ্ছে না। যে SIR-এর জন্য আরও কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয়-ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্য়াটাকগুলো হচ্ছে। সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু এলাকার মানুষের সাথে কথা বলেছেন। মিটিং করেছেন। যে আমার কী হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, তার জন্য যে হার্ট অ্য়াটাক আস্তে আস্তে বেড়েই চলেছে।' তৃণমূলের দাবি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।শুরু হয়েছে চাপানউতোর।

সেরা শিরোনাম

Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget