এক্সপ্লোর

Bengal SIR Row: ফারাক্কার BDO অফিসে 'তৃণমূল বিধায়কের উপস্থিতিতে' তাণ্ডবের ৩০ ঘণ্টা পার, এখনও অধরা মণিরুল ইসলাম

TMC MLA Monirul Islam: বিডিও অফিসের এই অবস্থা! নির্বিচারে ভাঙচুর, সামনে তৃণমূল বিধায়ক ! কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও পুলিশ ছুঁল না তৃণমূল বিধায়ককে !

কলকাতা: ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তুমুল তাণ্ডবের পর পেরিয়ে গেছে একটা দিন। ঘটনায় ১ জন তৃণমূল নেতা ও ৪ জন তৃণমূল কর্মী গ্রেফতার হলেও, এখনও গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে। বিরোধীদের দাবি, ফারাক্কার ঘটনায় যদি তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হত, তাহলে আজ চাকুলিয়ার ঘটনা ঘটত না। 

আরও পড়ুন, 'ফর্ম 7 জমা দিলে.." বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে, আশঙ্কাটা কোথায় ? কেন এত ক্ষোভ-বিক্ষোভ ?

বিডিও অফিসের এই অবস্থা! নির্বিচারে ভাঙচুর, সামনে তৃণমূল বিধায়ক! ভাঙচুর চালাচ্ছেন তাঁর অনুগামীরা, নির্দ্বিধায় তাণ্ডব!কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও পুলিশ ছুঁল না তৃণমূল বিধায়ককে!কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, চাকুলিয়ার বিধায়ক হোক কিংবা ফরাক্কার বিধায়ক হোক, তাঁরা তৃণমূল-কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝেন না, তাঁদের একটাই কাজ বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা। 

 তৃণমূল কংগ্রেস বিধায়ক  মণিরুল ইসলাম বলেন, আমি মানুষকে সামাল দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা জনবিস্ফোরণ হয়েছে। চাকুলিয়ায় বিক্ষোভকারীদের মারে গুরুতর জখম আইসি!ফারাক্কায় চোখের সামনে, সব ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরও বিডিও অজ্ঞাতপরিচয় দের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন! ফারাক্কা বিডিও জুনেইদ আহমেদ বলেন, প্রসেস আমরা স্টার্ট করেছি। প্রসেস শুরু হয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে রয়েছেন ফরাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে। 
 
সুধীর কুমার রেড্ডি, SDO, জঙ্গিপুর:পরে বলব, পরে বলব। ইনভেস্টিগেশন এখন চলছে। 
প্রশ্ন: স্যর MLA বাদ গেল কেন? 
সুধীর কুমার রেড্ডি, SDO, জঙ্গিপুর: ইনভেস্টিগেশন চলছে এখন। ইনভেস্টিগেশন চলছে। 

 বিরোধীরা দাবি করছে, মুর্শিদাবাদের ফারাক্কায় পুলিশ কড়া পদক্ষেপ করলে, বৃহস্পতিবার চাকুলিয়ায় এত বড় ঘটনা ঘটত না! কিন্তু তাতে বিধায়কের কিছু যায় আসে না! তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বলেন, না, এটা ভুল। তৃণমূল কর্মী হয়েছে এটা নয়, অন্য জনেও হয়েছে। ফুটেজ দেখে আইন আইনের পথে চলবে। আমি ছিলাম ঠিক। আপনারা ফুটেজ দেখিয়ে দেন মণিরুল ইসলাম এই জিনিসটা করেছে। একটা জনপ্রতিনিধি থাকবে। আমি মানুষকে সামাল দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা জন বিস্ফোরণ হয়েছে। বুধবারের ঘটনার পর থেকে ফারাক্কা বিডিও অফিসে বন্ধ ছিল SIR এর শুনানি। বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় শুনানি প্রক্রিয়া। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget