এক্সপ্লোর

Bengal SIR Row:"ফর্ম 7 জমা দিলে.." বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর ও আসানসোলে, আশঙ্কাটা কোথায় ? কেন এত ক্ষোভ-বিক্ষোভ ?

Bengal SIR Row FORM 7 Submission Chaos DUrgapur Asansol: ফর্ম 7 জমা দেওয়া নিয়ে উত্তেজনা, বিতর্কিত CCTV ফুটেজ দেখতে অনুরোধ ছাতনার BJP বিধায়কের, কী আছে ওই ভিডিওতে ?

পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : ফর্ম 7 দেওয়া ও জমা নেওয়াকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দুর্গাপুর ও আসানসোলে। ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে আজও একাধিক জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি।  ছাতনায় BDO অফিসে বিজেপি বিধায়ক ফর্ম সেভেন নিয়ে যেতেই শুরু হল গন্ডগোল। এদিকে ফর্ম সেভেন জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক। এরই পাশাপাশি, দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। একই ইস্যুতে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়াল আসানসোলেও। আর এই সব দেখে পাল্টা তৃণমূলের বক্তব্য, ফর্ম সেভেন নয়, ফর্ম সিক্স জমা দিয়ে দেখান বিজেপি নেতারা।

আরও পড়ুন, জোর ধাক্কা তৃণমূলের, I-PAC মামলায় 'সুপ্রিম' স্থগিতাদেশ, মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দুর

ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে, বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল-বিজেপি। এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, প্রচুর ফর্ম-7 নিয়ে ছাতনার BDO অফিসে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, সেখানেই তাদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। ছাতনা বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের, বঙ্কিম মিশ্র তাঁর কিছু লোকজনকে নিয়ে, গুন্ডাকে নিয়ে আমাদের ওপরে, একদম জয়েন্ট BDO-র সম্মুখে, যদি আপনারা যদি সিসিটিভি দেখেন, সেখানে দেখতে পারবেন, তিনি বলছেন, 'একটাও ফর্ম আমরা জমা নিতে দেব না, এখানে বিধায়ককে মেরে ফেলা হবে'।

ছাতনা পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, মিথ্যে কথা।  ৭ নম্বর ফর্ম জমা দিয়ে মানুষের নাম কাটাতে এসেছে। শুধু বাঁকুড়া নয়।FORM 7 জমা দেওয়া ঘিরে এদিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার SIR-এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা।

এরপরই বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা। ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না কেন তৃণমূলের দালাল ওন্দার বিডিও জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওন্দা ব্লক যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায় বলেন, SIR এর মূল আসামি বিজেপি। এরা এটা চক্রান্ত করে করার চেষ্টা করছে। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দুর্গাপুর এসডিও অফিসে চলে বিক্ষোভ। ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই হবে। দিতেই হবে, দিতেই হবে।

বিজেপি নেতা  জিতেন্দ্র তিওয়ারি বলেন, তৃণমূল তাঁদের ওপর যে প্রেসার দিচ্ছে, তাঁদের যে অফিশিয়াল ডিউটি, সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশলের মোকাবিলা কীভাবে করতে হবে সেটা তাঁরা বুঝতে পারছে না। ' দুর্গাপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, তাঁরা ফর্ম সেভেন নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করব উনি ফর্ম 6 কটা আনছেন সেটা দেখান। ' একই ইস্যুতে বৃহস্পতিবার আসানসোলে জেলাশাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget