এক্সপ্লোর

Bengal SIR Row : SIR নিয়ে ঠাকুরবাড়ির মতুয়াবাড়িতে আড়াআড়ি বিভাজন, অনশনে মমতা ঠাকুরপন্থীরা,কটাক্ষ বিজেপির

Bengal SIR Row Matua Community Hunger Strike: মতুয়া সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের সওয়াল করে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও সিপিএম। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

সমীরণ পাল ও দীপক ঘোষ, কলকাতা: SIR নিয়ে ঠাকুরবাড়ির মতুয়াবাড়িতে আড়াআড়ি বিভাজন। একদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার বিরোধিতায় অনশনে বসেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। অন্যদিকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিতে CAA ক্যাম্প খুলেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এদিকে মতুয়া সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের সওয়াল করে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও সিপিএম। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন, রামমোহনকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, শেষমেশ দুঃখ প্রকাশ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

 এ যেন মাইকের লড়াই, আন্দোলনের টক্কর! ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি বিভাজন ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। SIR-বিরোধিতায় অনশনে বসেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। ইতিমধ্যেই সেখানে সিপিএম, কংগ্রেসের নেতারা ঘুরে এলেও,অবশেষে রবিবার অনশন মঞ্চে গেলেন তৃণমূলের কোনও শীর্ষ নেতৃত্ব। রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী।এই প্রেক্ষাপটে নিজেদের অনশন-আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চিঠি দিলেন মমতা ঠাকুর।
 
অন্যদিকে মতুয়াবাড়িতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আরেক অংশের তরফে অনশন আন্দোলনের বিরুদ্ধে চলছে পাল্টা প্রচার। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ  সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন বলেন, মতুয়াদের এবং উদ্বাস্তু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন ভুল প্রচার করে এই আন্দোলনের মধ্যে দিয়ে। আমরা বিভিন্ন জেলায় সাংগঠনিক কর্মের মধ্যে দিয়ে প্রচার চালাব। নাগরিকত্ব সংক্রান্ত সহায়তায় CAA ক্যাম্প খুলেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক ও আরেক সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর।
 
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করছি। তাঁরা আজকে বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে।মতুয়া সমাজকে বলব, বুঝুন আপনারা। এর প্রতিবাদ আপনাদেরই করা উচিত। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি সর্বভারতীয় সভাপতি সুবোধ বিশ্বাস বলেন, CAA নিয়ে কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে। শাসক থেকে বিরোধী। মতুয়া-মন টানতে মরিয়া সবাই। 

বৃহস্পতিবার অনশন মঞ্চে গিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী।শনিবার মতুয়া সম্প্রদায়ের স্থায়ী নাগরিকত্বের জন্য সওয়াল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন তিনি।মতুয়াবাড়িতে গিয়ে মমতা ঠাকুরের সঙ্গে দেখা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন , বিজেপি ঘোরতর অন্যায় করছে।ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টার আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। ওদের আন্দোলনে ওদের সঙ্গে আমরা আছি। শেষমেশ মতুয়াদের বেশি ভোট কাদের ঝুলিতে যায়, বোঝা যাবে আর কয়েক মাস পরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget