এক্সপ্লোর

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

হোটেলের পিছনের দিকে ফায়ার এক্সিট থাকলেও, সেখানকার গেটে ছিল তালা। ফলে অনেক চেষ্টা করেও নিজে থেকে বেরোতে পারেননি আবাসিকরা।

তারাপীঠ: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পদে পদে উঠছে গাফিলতির অভিযোগ। আবাসিকদের একাংশের অভিযোগ, আগুন লাগার সময়ে ফায়ার অ্য়ালার্ম বাজেনি। হোটেলের পিছনের দিকে ফায়ার এক্সিট থাকলেও, সেখানকার গেটে ছিল তালা।

গালভরা নাম আছে। আপৎকালীন পরিস্থিতির জন্য় ব্য়বস্থাও আছে। কিন্তু প্রশ্ন হল, তারপরও কেন বাঁচানো গেল না এতগুলো মানুষকে? তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পদে পদে উঠছে গাফিলতির অভিযোগ। হোটেলের এক আবাসিক বলছেন, 'কোনও ফায়ার এলার্ম বাজেনি। কিছু বাজেনি। ধোঁয়া উড়ছিল। আমরা তো ঘুমোচ্ছিলাম। এদিকে বন্ধ ছিল গেট। দমকল, পুলিশকর্মীরাই এসে ভেঙেছে।'

তারাপীঠের হোটেল বিদেশিনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্য়ু হয়েছে একাধিকের। আর তারপরই সামনে আসছে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য়। আবাসিকদের দাবি, ভোরবেলা যখন আগুন লাগে তখন কোনও ফায়ার অ্য়ালার্ম বাজেনি। হোটেলের পিছনের দিকে ফায়ার এক্সিট থাকলেও, সেখানকার গেটে ছিল তালা। ফলে অনেক চেষ্টা করেও নিজে থেকে বেরোতে পারেননি আবাসিকরা। দমকল আসার পর তালা ভেঙে উদ্ধার করতে হয়েছে তাঁদের। ততক্ষণে কারও ঝলসে মৃত্য়ু হয়েছে, কেউ আবার দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

এখানেই শেষ নয়, আবাসিকদের দাবি, ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার সময় যখন তাঁরা ছাদে উঠতে যান, দেখা যায় সেই দরজাও বন্ধ রয়েছে। এমনকী অগ্নি নির্বাপণ ব্য়বস্থা থাকলেও, তা ব্য়বহার হয়নি যথাযথভাবে। অগ্নিনির্বাপণ ব্য়বস্থা থাকলেও সেটা ব্য়বহার করা হয়নি। পিছনের দরজা বন্ধ ছিল। সেটা খোলা থাকলে অনেকে বাঁচতে পারত। স্টিফেন কোর্টের যেরম ঘটনা দেখা গেছিল এখানেও তাই। হোটেলের আরও এক আবাসিক বলছেন, 'ঘরের মধ্য়ে AC। জানলা নেই। বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি। উপরের যে বাথরুমের যে কাটা অংশটা, ওখান থেকে সাহায্য়ের জন্য় চিৎকার করেছি। তারাপীঠ থানা থেকে এসে আমাদের উদ্ধার করেছে ৪৫ মিনিট পরে। আমার বাচ্চারা তখন সংজ্ঞাহীন অবস্থায়।'

ফায়ার এক্সিটের গেট খোলা থাকলে, আরও প্রাণ বাঁচত, সেই কথা বলেছেন খোদ জেলার পুলিশ সুপারও ভিদিত রাজ ভুন্দেশ। তিনি বলছেন, 'এটা একটা বাইরের কোলাপসিবল গেট আছে, যেখান থেকে মেন এন্ট্রান্স। পিছনের দিকে দরজা করা আছে। ওটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আরও কিছু লোক বেরোতে পারত। ধোঁয়াগুলো বেরোতে পারত। ছাদের উপরে যে দরজা ছিল, সেটা গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। তার জন্য় ধোঁয়া বেরোতে পারিনি।'

ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ২লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget