এক্সপ্লোর

Bengal SIR Row : SIR শুনানি থেকে বাড়ি ফিরে মাথায় হাত স্বামীর, 'ফাঁকা বাড়িতেই চরম সিদ্ধান্ত' উত্তর ২৪ পরগনার বলাই দাসের !

Bengal SIR Fear Death: বীরভূম ও উত্তর ২৪ পরগনায় 'SIR আতঙ্কে মৃত্য়' এর অভিযোগ

সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্য়ায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শুনানি পর্বের মাঝে SIR আতঙ্কে মৃত্য়র অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার গোপালনগরে SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল। অন্যদিকে, বীরভূমের রামপুরহাটে শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্য়ু হল একজনের। দুই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন, "আমার কাছে সব পেনড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে, ফাঁস করে দেব..", হুঁশিয়ারি মমতার

ভোটার তালিকা সংশোধনের পর্ব চলছে। শুনানি পর্বের মাঝে কোথাও SIR-এর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্য়ু হল, কোথাও SIR-এর শুনানির পর আত্মহত্য়ার অভিযোগ সামনে এল। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা কাঞ্চন মণ্ডল (৭৭)। পরিবার সূত্রে খবর, ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়ে তাঁর। শনিবার রামপুরহাটের ১ নম্বর ব্লকে শুনানিতে হাজিরা দিতে সাইকেল নিয়ে যান তিনি।শুনানি কেন্দ্রে সাইকেল থেকে নামতে গিয়ে পড়ে জ্ঞান হারান। তাঁকে রামপুরহাট মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
মৃতের আত্মীয়  উত্তম কুমার রুজ বলেন, আজকে ডেকেছিল। কী কারণে ডেকেছিল আমি জানি না। আমি বাড়ি ঢুকছি, তখন হাসপাতালে নিয়ে চলে এসেছে। সুস্থ মানুষ, সাইকেলে গিয়েছিলেন। রামপুরহাট বাসিন্দা প্রীতম মাহান্ত বলেন, উনি বিডিও অফিসে গিয়েছিলেন, SIR-এর শুনানি ছিল। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমরা তৎপর করে হাসপাতালে নিয়ে আসি। মারা গেছে। তাঁর নাকি ২০০২-এর নামের কোনও একটা গন্ডগোল ছিল। মৃত্য়ুর খবর সামনে আসতেই এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজ, আমি আসার সময় শুনছি, বীরভূমে আবার একজন SIR-এর নোটিস পেয়ে শুনানির লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। ২ মাসের মধ্য়ে প্রায় ৭০ টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার গোপালনগরে SIR-এর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্য়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগণার গোপালনগরের বাসিন্দা বলাই দাস। পরিবারের দাবি, ২০০২-এর ভোটার তালিকায় নাম ছিল না তাঁর। বৃহস্পতিবার SIR-এর শুনানিতে যান তিনি। পরিবারের দাবি, SIR জেরে আতঙ্কিত হয়ে শুক্রবার বিষ খান ওই ব্য়ক্তি। মৃত বলাই দাসের স্ত্রী প্রতিমা দাস বলেন, ৮ তারিখে বাড়ি এসেছে হিয়ারিং দিয়ে।  বাড়ি এসে বসেছে মাথায় হাত দিয়ে। আমি বললাম বসেছো কেন? বলছে আমার মাথায় কোনও কাজ করছে না।লোকে বলছে তাড়িয়ে দেবে। এখানে রাখবে না। কোনও সুযোগ সুবিধা দেবে না তোমাকে। এ সমস্ত চিন্তাভাবনায় বসে পড়েছে। সকালে আত্মহত্য়া করেছে। 
 
মৃত বলাই দাসের মেয়ে কল্পনা দাস বলেন, আমার বাবা ৮ তারিখে ডেকেছিল শুনানির জন্য। আমার বাবা এতদিন কিছু করেনি।বাড়ি এসে আমার বাবা পরের দিন সকালে মা বাড়ি ছিল না। কেউ বাড়ি ছিল না। বাবা সুইসাইড করেছে। এদিকে এই মৃত্য়ুকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এই পরিবারটিকে মৃত্য়ুর মুখে ঠেলে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি এই সর্বনাশা খেলা শুরু করেছে। এভাবে মানুষকে মৃত্য়ুর মুখে ঠেলে দিচ্ছেন। একটা পরিবার আজ ধ্বংসের মুখে। 
 
বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, আজকে মারা গেছে বলাই দাস, একমাত্র তৃণমূলের কারণে। তৃণমূল যদি এই ভয়, এই আতঙ্ক সৃষ্টি না করত তাহলে আজকে বলাই দাস এভাবে মারা যেত না। সব মিলিয়ে SIR-আবহে মৃত্য়ু ঘিরে বিতর্ক জারি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget