এক্সপ্লোর

Bengal SIR Row : ৪৯০ ভোটারের মধ্যে 'নিখোঁজ' অন্তত ১৬৫ ! খসড়া তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্যকর তথ্য বাগদায়

Bagda Constituency Voter Missing: বাগদায় বুথের ৪৯০ ভোটারের মধ্যে 'নিখোঁজ' অন্তত ১৬৫ ! 'কারা বানাল ভূতুড়ে ভোটার?' প্রশ্ন TMC-র

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাড়ি বাড়ি গিয়ে খোঁজ, মাইকে করে ঘোষণার পরও ভোটারের খোঁজ মেলেনি। আর এবার, উত্তর ২৪ পরগনার বাগদায় খসড়া তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাগদার একটি বুথেই, ৪৯০ জন ভোটারের মধ্যে নাম বাদ গেছে অন্তত ১৬৫ জন ভোটারের। যা ঘিরে রাজনীতির দায় ঠেলাঠেলি শুরু হল জেলা রাজনীতিতে। যদিও, এর নেপথ্যে কোনও রাজনীতি আছে বলে মানতে নারাজ বাগদার BDO.

আরও পড়ুন, 'এত সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে, ১ মাস ধরে..' ! SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

 নিয়ম মেনে বাড়ি বাড়ি গেছিলেন BLO,এইভাবে মাইক নিয়ে চলে ঘোষণাও, কিন্তু, ভোটারের হদিশ মেলেনি। আর এবার খসড়া তালিকা প্রকাশ পেতেই সামনে এল এই চাঞ্চল্যকর ছবি। উত্তর ২৪ পরগনার বাগদার একটি বুথেই, নাম বাদ গেছে অন্তত ১৬৫ জন ভোটারের।বাগদা BDO অখিল মণ্ডল বলেন, এই যে ১৬৫ জনকে যে BLO পায়নি, এরা আমাদের কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী BLO তিনবার গেছে।  আমরা বিভিন্নরকমভাবে চেষ্টা করেছি। এমনকী আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম। গ্রামে প্রচারও করা হয়েছিল। ' সিন্দ্রানী পঞ্চায়েতের খড়ের মাঠ ২৪ নম্বর পার্টে মোট ভোটার ৪৯০ জন। কিন্তু অভিযোগ, SIR প্রক্রিয়ার এনুমারেশন পর্বে, তাদের মধ্যে অন্তত ১৬৫ জনের হদিশই পাননি BLO.
 
প্রায় ৩৪ শতাংশ ভোটারের খোঁজ না পেয়ে..পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা করা হয়।বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এনুমারেশন ফর্ম গ্রহণ করেননি এমন ভোটারদের একটি তালিকাও প্রকাশ করা হয়..কিন্তু, তাতেও কোনও সাড়া না মেলায়, শেষমেষ খসড়া তালিকা থেকেও বাদ পড়লেন তাঁরা। এখানে প্রশ্ন উঠছে, একটি বুথের এতজন ভোটার রাতারাতি কোথায় চলে গেলেন? কেনই বা উধাও হয়ে গেলেন? এতদিনে তাঁরা কাকে ভোট দিচ্ছিলেন? তাঁদের ভোটে কোন দল লাভবান হচ্ছিল?
 
সিন্দ্রাণী পঞ্চায়েত বিজেপি সদস্য কল্পনা মণ্ডল বলেন, শাসকদলে যারা থাকে সবসময় তাদের দলটা ভারী থাকে। তাদেরই কারসাজি এগুলো। এগুলো তো সম্ভব না আমাদের করা। আমরা যেহেতু বিরোধী পক্ষের লোক। আমাদের কিন্তু সবসময় নীচু হয়েই থাকতে হয় ওদের কাছে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  নিউটন বালা বলেন, তাই যদি হবে তাহলে ওই বুথে তো তৃণমূলের সদস্য জিতবে। ওখানকার বিজেপির সদস্য কল্পনা মণ্ডল, সে জিতেছে। এই সব অপকর্ম করেই জিতেছে। 

যদিও এমন ঘটনার নেপথ্যে রাজনীতির কথা মানেননি বাগদার BDO.বাগদা BDO অখিল মণ্ডল বলেন, এটা বিভিন্ন কারণে হতে পারে। কারণ এখান থেকে হয়তো কেউ অন্য রাজ্যে চলে গেছেন, পুরোপুরিভাবে চলে গেছে বা কাজের জন্য চলে গেছে। পরিযায়ী শ্রমিক হতে পারে।  আমাদেরকে দেখতে হবে কেন মিসিং। গত মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget