এক্সপ্লোর

Bengal SIR Row : কাল SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন ? নাম বাদ গেলে কী করতে হবে ? রইল বিস্তারিত

Bengal SIR Row: রাত পোহালেই SIR-এ খসড়া ভোটার তালিকা, জানতে পারবেন কীভাবে, যদি নাম বাদ যায়, সেক্ষেত্রে কী করতে হবে ?

রুমা পাল, কলকাতা: রাত পোহালেই SIR-এ খসড়া ভোটার তালিকা। কাদের নাম থাকছে না ? কাদের নাম বাদ যাবে ? জানা যাবে আগামীকাল বেলা ১২টার আগেই। আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা।

আরও পড়ুন, 'মমতার কমিটির উপর কারও আস্থা নেই..', হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে কী প্রতিক্রিয়া ?

মঙ্গলে SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন জেনে নিন ?  

আগামীকাল বেলা ১২ টার মধ্যেই সমস্ত খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। সেক্ষেত্রে  voter.eci.gov.in, ইসিআই নেট, বিএলও থেকে জানা যাবে।  এবং বিএলও-রা বুথে থাকলে সেখান থেকে জানা যাবে। রাজনৈতিক দলরা সিইও দফতর থেকে সফট কপি পাবেন। এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপে কিন্তু এখনই খসড়া তালিকা, কত তাঁদের ভোটার রয়েছে, কত বাদ যেতে চলেছে, সেই অ্যাপে কিন্তু এখনই দেখা যাচ্ছে।

৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম প্রকাশিত হতে চলেছে, যদি কারও নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে কী করতে হবে ?  

তবে ইতিমধ্যেই ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম প্রকাশিত হতে চলেছে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রিন্ট করার নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।  বিএলও-র কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারও নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে ৬ নং ফর্ম। ৬ নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে ৪ নং অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি এবং জন্মের শংসাপত্রের নথি। এবং যার নামে শুনানির নোটিস দেওয়া হবে, তাঁকেই হাজিরা দিতে হবে শুনানিতে।

খসড়া তালিকায় কত নাম বাদ, নিখোঁজ কত জন, মৃত কত, স্থানান্তরিত ? দেখুন একনজরে

খসড়া তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ

খসড়া তালিকায় নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ৩৮

খসড়া তালিকায় মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২

খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬

খসড়া তালিকায় ভুয়ো ভোটার: ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget