এক্সপ্লোর

Shashi Panja On SIR:"ভরসা পাচ্ছি না, যে আমি ১৪ তারিখে নাম পাব কিনা ", SIR শুনানি থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া মন্ত্রী শশী পাঁজার ?

Shashi Panja On Bengal SIR Row : SIR শুনানিতে হয়রানির অভিযোগ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার।

কলকাতা: SIR শুনানিতে হয়রানির অভিযোগ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল বিধায়ককে দুপুর ২টোর সময় হাজিরা দিতে বলা হয়েছিল কেশব অ্যাকাডেমিতে। এদিন শুনানির পর শশী পাঁজা বলছেন, কেন এত আমার ডকুমেন্টস চাওয়া হচ্ছে ? এতে আমার তো গলদ নেই। ..আমি এখনও ভরসা পাচ্ছি না, যে আমি ১৪ তারিখে নাম পাব কিনা। ..আমি তো অবাকই হয়ে যাচ্ছি, ২০০২ তে আছি, আর কি প্রমাণ লাগবে। কেন আমি অতিরিক্ত ডকুমেন্টস দেব ? আমি এখন সত্যিই..অন্যদের জন্যও চিন্তিত। তাহলে অন্যদের ডাকলেন না কেন ? " কমিশনের প্রতিনিধিকে প্রশ্ন রাজ্যের মন্ত্রীর। 

আরও পড়ুন, এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস ! কী লিখলেন পোস্টে ?

SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।এর আগেও SIR-শুনানিতে ডাক পড়েছে একাধিক জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনের। নোটিস পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আগামী বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর BDO অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। SIR-শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে জাঙ্গিপাড়া BDO অফিসে। SIR-শুনানির নোটিস পেয়ে গত সোমবার রামপুরহাট ২ নম্বর বিডিও অফিসে হাজিরা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এবার SIR-এর শুনানিতে ডাকা হল মন্ত্রী শশী পাঁজাকে।

SIR-এর শুনানি ঘিরে জেলায় জেলায় উঠে এসেছে চূড়ান্ত হয়রানির এই ছবি! কমিশনের ডাক পেয়ে কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এসেছেন বয়স্করা। গ্যাঁটের কড়ি খরচ করে গাড়ি ভাড়া করে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে কাউকে। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে।এই প্রেক্ষাপটে এবার SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তৃণমূল কংগ্রেস বিধায়ক নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ধন্যবাদ ইলেকশন কমিশন, এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আমার বাড়িতে আর কাউকে ডাকেনি, শুধু আমাকে। রবিবার দুপুর ২ নাগাদ। গিরিশ পার্কের কাছে কেশব অ্যাকাডেমিতে SIR শুনানিকেন্দ্রে হাজিরা দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মিনিট ১৫ পর বাইরে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ককে। BLO-র সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget