এক্সপ্লোর

Debangshu On SIR : এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস ! কী লিখলেন পোস্টে ?

Debangshu Got SIR Notice : এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস, কী লিখলেন পোস্টে ?

কলকাতা: এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস। 'ভারতীয়ত্ব প্রমাণের ডাক এল শেষমেষ। পরিবারের ৪ জনকে শুনানির নোটিস দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কি কারণে ডাকল জানা নেই। যাঁরা তৃণমূল সমর্থক তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে নোটিস দেওয়া হচ্ছে। এই নোটিস পাঠানোর পিছনে বিজেপির হাত রয়েছে', নোটিস পেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের।

আরও পড়ুন, "কমিশন ঠিক কী লুকোতে চাইছে?", লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়ায় নিশানা অভিষেকের

SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল বিধায়ককে দুপুর ২টোর সময় হাজিরা দিতে বলা হয়েছে কেশব অ্যাকাডেমিতে। এর আগেও SIR-শুনানিতে ডাক পড়েছে একাধিক জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনের। নোটিস পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আগামী বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর BDO অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। SIR-শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে জাঙ্গিপাড়া BDO অফিসে। SIR-শুনানির নোটিস পেয়ে গত সোমবার রামপুরহাট ২ নম্বর বিডিও অফিসে হাজিরা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এবার SIR-এর শুনানিতে ডাকা হল মন্ত্রী শশী পাঁজাকে।

SIR-এর শুনানি ঘিরে জেলায় জেলায় উঠে এসেছে চূড়ান্ত হয়রানির এই ছবি! কমিশনের ডাক পেয়ে কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এসেছেন বয়স্করা। গ্যাঁটের কড়ি খরচ করে গাড়ি ভাড়া করে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে কাউকে। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে।এই প্রেক্ষাপটে এবার SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তৃণমূল কংগ্রেস বিধায়ক নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ধন্যবাদ ইলেকশন কমিশন, এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আমার বাড়িতে আর কাউকে ডাকেনি, শুধু আমাকে। রবিবার দুপুর ২ নাগাদ। গিরিশ পার্কের কাছে কেশব অ্যাকাডেমিতে SIR শুনানিকেন্দ্রে হাজিরা দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মিনিট ১৫ পর বাইরে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ককে। BLO-র সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি।
 

    

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Tollygunge Guild Election: স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই আজ প্রার্থী: পাপিয়া অধিকারী
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget