এক্সপ্লোর

Bengal SIR Row : 'রাজ্যপালের দল ১২-তে নেমে গেছে..' ! SIR আবহে ফের সংঘাতে জড়ালেন সি ভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Bengal SIR Row Kalyan Attacks Bengal Governor: SIR আবহে, রাজ্যপালের মুখে শোনা যায় হিংসামুক্ত বাংলার কথা, তীব্র কটাক্ষ কল্যাণের

কলকাতা: মাঝে কয়েক দিনের ব্যবধান। ফের শুরু বাগ্‍যুদ্ধ। ফের বোস বনাম বন্দ্যোপাধ্যায়! রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রবিবার তিন বছর পূরণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই উপলক্ষে এদিন রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপালের মুখে শোনা যায় হিংসামুক্ত বাংলার কথা। এমনকী SIR আবহে, বাংলাদেশে ফেরার হিড়িকের মধ্যে সীমান্তে যাওয়ার কথাও বলেন তিনি। রাজ্যপাল  সি ভি আনন্দ বোস বলেন, আমার ২টি লক্ষ্য রয়েছে যার জন্য কাজ করে যাব, সেটা হল হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত বাংলা এবং বিকশিত বাংলা। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া প্রয়োজন। পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুন, 'ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমাকে কেটে কুচি কুচি করব..' ! ভোটারের নাম কাটার আশঙ্কায় BLO-কে হুমকির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের BLA

 তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন,২০২৬, এই রাজ্যপাল বিজেপির বোঝা হয়ে দাঁড়াবে দেখবেন। উনি (রাজ্যপাল) তিন বছর ধরে নাটক করেছেন, দু বছরের মাথায় ২০২৪-এ আমরা ২৯ হয়েছি, ওঁর দল, ওঁর দল, রাজ্যপালের দল ১২-তে নেমে গেছে। উনি নাটক করবেন, খেলবেন, দুলবেন, যা ইচ্ছা করবেন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছেন ইষ্টের দশম অবতারের এক অবতার। উনি যা ইচ্ছা করতে পারেন। 

জবাব দিতে দেরি করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিন কয়েক আগে বেনজির সংঘাতে জড়ান সিভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দেন রাজ্যপাল। পরের দিনই বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এনে রাজভবনে তল্লাশি করান। এরপরও অবস্থানে অনড় থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ান তৃণমূল সাংসদ। জল গড়ায় থানা পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল ও তৃণমূল সাংসদ। 

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, যদি সাংসদ মিথ্য়ে কথা বলেন তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, সাংবিধানিক পদ নিয়ে এমন মন্তব্য়ের জন্য়।  তাঁর মন্তব্য় আইন বিরোধী। যেটা সহ্য় করা যায় না। এই আবহেই এবার ফের সংঘাতে জড়ালেন সি ভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রাজ্যপালের সঙ্গে শাসকদলের সাংসদের সংঘাত কমার যেন কোনও লক্ষণই নেই। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget